নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার করেছিল ১২ বছরের ছেলে। বাবাও ছেলের আবদার ফেলতে পারেননি। খাবার কিনে দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার করেছিল ১২ বছরের ছেলে। বাবাও ছেলের আবদার ফেলতে পারেননি। খাবার কিনে দিয়েছিল। মা ও ছেলে রাতে একসঙ্গে সেই খাবার খান। সেখান থেকেই উদ্ধার হল মা ও ছেলের মৃতদেহ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পাণ্ডুয়া থানার অন্তর্গত বৈঁচিগ্রাম পঞ্চায়েতের চৌবাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ডলি মুর্মু (৩১)। তাঁর ছেলে রঞ্জিত মুর্মু (১২)। পরিবারের সদস্যদের কথায়, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ রঞ্জিত। তাঁর বাবা সোম্বা মুর্মু পেশায় দিনসমজুর।

মঙ্গলবার রাতে ছেলে ঘুগনি-রুটি খেতে চাওয়ায় তিনি খাবার কিনে বাড়িতে দেন। এরপর বাড়ির কাছেই একটি ক্লাবে আড্ডা দিতে চলে যান। মা ও ছেলে একসঙ্গে রাতে খাবার খেয়ে নেন। এরপর রাত ১১ টা নাগাদ বাড়িতে ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন সোম্বা। স্ত্রীর সাড়া-শব্দ না পেয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন সোম্বা। কিছু বুঝে উঠতে না পেরে পাশের বাড়ির দাদা-বৌদিকে ডাকেন। খবর দেওয়া হয় পুলিশকেও এরপরই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁর স্ত্রীকে। পাশের বিছানায় পড়েছিল ছেলের দেহ। মা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ছেলেকে হত্যার পর ডলি আত্মঘাতী হয়েছেন কিনা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে সোমবার দাদা মঙ্গল মুর্মু জানিয়েছেন, ঘটনার দিন বাড়িতে কোনও অশান্তি হয়নি। তিনি বাইরে ছিলেন। পরে তাঁকে ডেকে এই ঘটনার কথা জানানো হয়। বউদি শ্যামলী মুর্মুর কথায়, ‘দেওর অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আমাকে ডাকেন। এরপরই আমরা ঘটনাটি জানতে পারি।তবে ওঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও ঝামেলা ছিল না। ছেলেটি প্রতিবন্ধী ছিল।’ পুলিশ মা ও ছেলের দেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে মা ও ছেলের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কিশোরের দেহে কোন আঘাতের চিহ্ন ছিল না। গোটা ঘটনা খতিয়ে দেখছে পান্ডুয়া থানার পুলিশ।।

 

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০