Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশি অভিযানে ডোমকলে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেফতার ১

Share:

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ  পুলিশের গোপন অভিযান চালিয়ে ডোমকল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায়  গ্রেফতার ১। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোরা এলাকায় তল্লাশি চালায় ডোমকল থানার পুলিশ। সেখানেই সাফল্য পেয়েছেন তাঁরা। রবিবার গভীর রাতে অভিযান শুরু করেন পুলিশ আধিকারিকরা। সোমবার ভোররাত পর্যন্ত অভিযান চলেছে।  পশ্চিম কুচিয়ামোরা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম আরব আলি ওরফে বদর। তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। সোমবরা সকালে অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ধৃতের হেফাজত থেকে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, তার মধ্যে রয়েছে— একটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি রাইফেল।  দুটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি ১২ বোরের আগ্নেয়াস্ত্র। একটি উন্নত মানের দেশীয় তৈরি ৭ মিমি পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি, বিশ রাউন্ড ১২ বোরের গুলি, চার রাউন্ড ৭ মিমি তাজা গুলিও উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা।

পুলিশের অনুমান, ধৃত আরব আলি এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জমা করে রেখেছিল। অস্ত্রগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত আরব আলিকে সোমবার ডোমকল এলডি আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান ভিন রাজ্য থেকে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোথাো অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছিল কিনা তা জানাতে তৎপর পুলিশ। ডোমকল থানা জানিয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আরও অভিযান চালানো হবে।

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি