দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত রানা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রের হাতে ছাত্র খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত রানা সিং। হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সপরিবারে বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত রানা সিং। শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় তাকে। ৭ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছিল।৫ দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত।

শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরে টিকিট কাউন্টারের সামনে বাগবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী মনোজিৎ যাদবকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে তারই বন্ধু রানা সিং। বাড়িতে ফিরে পরিবারের কাছে খুন করার কথা স্বীকার করে সে। বাবা, মা, বোনকে নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বিহারে পালিয়ে যাবার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু সিসিটিভি ফুটে যে দেখে রানা সিংকে সনাক্ত করে তল্লাশি অভিধান চালু করেছিল পুলিশ। অভিযুক্ত ভিন রাজ্যে পালিয়ে যেতে পারে অনুমান করেই হাওড়া ও শিয়ালদার স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছিল। সেখানেই ধরা পড়ে অভিযুক্ত। সম্পর্কের টানাপোড়নের কারণেই এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ভরদুপুরে মেট্রো স্টেশনে বন্ধুকে ফেলে এলোপাথারি কোপ মেরে খুনের ঘটনা।  শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কয়েকজন পড়ুয়ারা হামলা চালায়। ছাত্রদের মধ্যে অশান্তি হয়। ২ সহপাঠীর মধ্য়ে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। টিকিট কাউন্টারের সামনে হামলা চালানো হয়েছে। একে অপরের ওপর হামলা চালানো হয়। হামলার পরে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে এক ছাত্র। জখম অবস্থায় সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর রক্তাক্ত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে জখম ছাত্রের। পড়ুয়াদের প্রত্যেকেই বাগবাজার হাইস্কুলের ছাত্র। অভিযুক্তের বাড়ি আগরপাড়ায়। সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকত তার পরিবার।

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে