চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০০ কোটি টাকার জলপ্রকল্পের কাজ বেলডাঙায়, খুশ শহরবাসী

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) বেলডাঙা পুরসভা(Beldanga Municipality) এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জল পৌঁছয় না। সেখানে গাড়িতে জল সরবরাহ করা হয়। আবার যে সব ওয়ার্ডে জলের পাইপ লাইন আছে সেখানে আবার  জলের চাপ কম। এই অবস্থায় রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার সেখানে ১০০ কোটি টাকা(100 Crore Rupees) খরচ করে একটি সম্পূর্ণ নতুন জলপ্রকল্প(New Water Supply Project) গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য তৃণমূল(TMC) পরিচালিত পুর কর্তৃপক্ষকে রাজ্য সরকার ১০০কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। সেই টাকা দেওয়া হবে রাজ্যের পুর ও নগোরন্নয়ন দফতরের মাধ্যমে। ওই জলপ্রকল্পের জন্য Intake Plant, Water Treatment Plant সহ পুরসভার Overhead Reservoir পর্যন্ত জল পৌঁছে দিতে খরচ হচ্ছে ৭০কোটি টাকা। এরপর পাইপ লাইনের কাজ শুরু হবে। ইতিমধ্যে একটি সংস্থাকে Work Order দিয়ে দিয়েছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ওই সংস্থার হাতে ইনটেক প্রজেক্টের জন্য জমি হস্তান্তর করেছে বেলডাঙা পুর কর্তৃপক্ষ। কুমারপুরে বৈদ্যুতিক শবদাহ চুল্লির পাশেই পুরসভার নিজস্ব জমি ইনটেক প্ল্যান্টের জন্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন, তদন্তে ইচ্ছাকৃত ধোঁয়াশা সৃষ্টি করতেই ধর্ষণের ঘটনা সামনে আনা হয়েছে, মনে করছে সিবিআই

মুর্শিদাবাদ জেলার দক্ষিণপ্রান্তে থাকা বেলডাঙা পুরসভা থেকে গঙ্গার দূরত্ব প্রায় ৩০কিমি। এতদূর থেকে জল এনে তা পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া খুব কঠিন কাজ। সেই কারণে বেলডাঙা পুরসভা এলাকায় জলের সমস্যা রয়ে গিয়েছে দীর্ঘদিন ধরেই। এই সমস্যা সমাধানের বার্তা তুলে ধরেই পুরনির্বাচনে নেমেছিল তৃণমূল কংগ্রেস। সেই পুরযুদ্ধে জয়ী হয়ে তৃণমূলের পুরবোর্ড জলসমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানায়। সেই সূত্রেই রাজ্য সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করে নতুন জলপ্রকল্প গড়ে তোলার জন্য। জলপ্রকল্পের Water Treatment Plant গড়ে তোলার জন্য যে জমি দেওয়া তা রাজ্যের সেচ দফতরের জায়গা। সেই জায়গাটি আগেই হস্তান্তর করা হয়েছে। আবার কুমারপুর শ্মশানের পাশেই গঙ্গার তীরে পুরসভার নিজস্ব জমিতে হচ্ছে জল প্রকল্পের Intake Plant। সেখান থেকেই পাইপ লাইনের মাধ্যমে জল Water Treatment Plant আসবে।

আরও পড়ুন, দিল্লিতে হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুকি করে খুন করল দুই নাবালক

বেলডাঙা পুরসভা এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে আপাতত শহরে ২টি রিজার্ভার নতুন করে তৈরি করা হচ্ছে। মাড্ডায় একটি রিজার্ভার রয়েছে। সেটি সংস্কার করা হচ্ছে। এরপর পরিস্রুত জল পুরসভার ওভারহেড রিজার্ভারে পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্প সম্পূর্ণ ভাবে গড়ে উঠলে পানীয় জলের যে সমস্যায় দীর্ঘদিন থেকে পুর নাগরিকরা ভুগছিলেন তার সমাধান হয়ে যাবে। ভয় থাকবে না আর আর্সেনিকেরও। বেলডাঙা পুরসভা বার বার বাম আর কংগ্রেসের দখলে থেকেছে কয়েক দশক ধরে। কিন্তু কোনও বোর্ডই শহরের জলসমস্যার সমাধানের বিষয়ে উদ্যোগি হয়নি। তৃণমূলের বোর্ড সেই সমস্যা সমাধানে এগিয়ে আসায় শহরবাসীও খুশি। উল্লেখ্য, ২০২২ সালের পুর নির্বাচনে বেলডাঙার ১৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে যায় ৭টি ওয়ার্ড। ৩টি ওয়ার্ড পায় বিজেপি। ৪টি ওয়ার্ডে জেতে নির্দলরা। এই নির্দলদের নিয়েই পরে বোর্ড গঠন করে তৃণমূল। সেই বোর্ডই এগিয়ে এসেছে শহরের জলসমস্যা সমাধানের জন্য।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ