রাজ্য বাজেটের আগেই জারি হয়ে গেল ১০০ দিনের মজুরি প্রদানের বিজ্ঞপ্তি

১০০ দিনের কাজের ক্ষেত্রে বাংলার বঞ্চিত ২১ লক্ষ মানুষের টাকা প্রদানের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যে কথা দেন সেই কথা তিনি রাখেন। কিছুদিন আগেই কলকাতার রেড রোডের ধর্না মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ঘোষণা করেছিলেন, ‘১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) বাংলার যে সব মানুষেরা কাজ করেও তাঁদের হকের টাকা পাননি সেই ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি(Wages of 21 Lakhs Job Card Holders) ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব।’ পরে নবান্ন সূত্রে জানা গিয়েছিল এই ২১ লক্ষ মানুষের মজুরি বাবদ প্রায় ৪ হাজার কোটি টাকা প্রদানের ব্যবস্থা রাখা হচ্ছে রাজ্যের বাজেটে(State Budget)। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে সেখানে এই টাকার সংস্থান রাখা হবে। এদিন অবশ্য দেখা গেল সেই বাজেটের আগেই বিজ্ঞপ্তি(Notification) জারি হয়ে গেল ১০০ দিনের কাজের ক্ষেত্রে বাংলার বঞ্চিত ২১ লক্ষ মানুষের টাকা প্রদানের জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। যে কথা তিনি দেন, সেই কথা তিনি রাখেন। এবারেও সেটা তিনি করে দেখালেন।

বস্তুত রেড রোডের ধর্নার দ্বিতীয় দিনই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁর সরকারই রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এই বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তাই এবার তোড়জোড় শুরু হয়ে গেল রাজ্যের প্রশাসনিক মহলে। গতকাল রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কী ভাবে এবং কত দিনের মধ্যে এই কাজ এগোবে। নবান্ন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় রাজ্য সরকার। তাই এদিন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এক দম নিচু স্তর থেকে ওপর তলা পর্যন্ত কী ভাবে এবং কত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

ঠিক করা হয়েছে আগামিকাল অর্থাৎ বুধবার ১০০ দিনের কাজ করা ‘বঞ্চিত’ প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলাশাসকেরা। তারপর বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। আগামী ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। ১৯ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। ২১ ফেব্রুয়ারির মধ্যেই ওই ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই টাকা।

মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে বিপাকে আবগারি দল, মাফিয়াদের তাণ্ডবে আহত ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে