১ ঘণ্টার IC পদে বসে একাধিক পদক্ষেপ দশম শ্রেণির ছাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : পুলিশ দিবসে নয়া পদক্ষেপ দশম শ্রেণির ছাত্রীর। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে পুলিশ দিবস। এদিন একঘণ্টার জন্য পুলিশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন দশমশ্রেণির এক ছাত্রী। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির দায়িত্ব নিয়েছে প্রিয়দত্তা গুহ নামে এক পড়ুয়া।

জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্রী প্রিয়দত্তা। আইসি-র দায়িত্ব পেয়েই প্রিয়দত্তা প্রথম পদক্ষেপ নিলেন হারানো বার্থ সার্টিফিকেট নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে। অনেক সময় মোবাইল হারিয়ে যায়। সেগুলো নিয়ে পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে প্রিয়দত্তা। কীভাবে সেটিকে উদ্ধার করতে হবে, তাই নিয়েও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখানেই শেষ নয়, রাতের শহরকে নিরাপদ করতে হবে। রাতকে আরও সুরক্ষিত করতে নির্দেশ দেওয়া হয়েছে থানার আধিকারিকদের। তার এই ভূমিকার প্রশংসাও করেছেন দুঁদে পুলিশ অফিসাররাও। দশমশ্রেণির ওই ছাত্রী বড় হয়ে নিজে পুলিশ হতে চায় প্রিয়দত্তা। তাই পুলিশ হলে কা কা কাজ করতে হয়, সেই সম্পর্কে জানাতেই এদিন তাকে এক ঘণ্টার জন্য আইসি করা হয়। একঘণ্টার আইসি পদে বসেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সে।

সোমবার পুলিশ দিবশ উপলক্ষ্যে শুভেচ্ছাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন, এই পুলিশ দিবসে, আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা পোশাক পরিহিত বীরদের সম্মান জানাই। পুলিশের সাহস, ত্যাগ এবং নিষ্ঠা প্রতিদিনের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করে।

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, জেলায় জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে