চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের আগে শুভেন্দু গড়ে ফের পুলিশে রদবদল, কে কোথায় দায়িত্ব পেলেন?

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই শুভেন্দুর গড়ে ২ বার বদল হল জেলা পুলিশে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ২বার বদল হল পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশে। শুক্রবার নোটিশ জারি করে জেলা পুলিশে রদবদল হয়েছে। গত ৯ জানুয়ারি নোটিশ জারি করে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানার ওসিকে বদল করা হয়েছিল। প্রায় ১৫ জন সাব-ইন্সপেক্টর কে বিভিন্ন থানায় বদলি করা হয়েছিল। এবার নতুন করে আরো এগারো জনকে বদলি করা হয়েছে।

পাঁশকুড়া থানা থেকে সুকুমার টুডুকে পাঠানো হয়েছে ভবানীপুর থানার ওসির দায়িত্ব নিয়ে। ভবানীপুর থানার ওসি পীযূষ কান্তি মন্ডলকে মহিষাদল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। মন্দারমনি কোস্টাল থানার ওসি আবুল মারজান পটাশপুর থানার দায়িত্ব পেয়েছেন। মহিষাদল থানা থেকে রামনগর থানার নতুন ওসি হিসেবে আসছেন সন্তু নস্কর। মারিশদা থানার নতুন দায়িত্ব পাচ্ছেন পটাশপুর থানার ওসি সুজয় আশ। কাঁথি থানার ওসি প্রভাকর নায়েককে পাঠানো হচ্ছে ভূপতিনগর থানায়। এগ্রা থানা থেকে দীপক চক্রবর্তীকে পাঠানো হচ্ছে দীঘা মোহনা কোস্টাল থানায়। অতি হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। দীঘা মোহনা থেকে প্রবীর সোহাগে পাশকুড়া থানায় বদলি করে আনা হচ্ছে। ভূপতিনগর থানা থেকে সোমনাথ শিটকে বদলি করা হয়েছে। পাঁশকুড়া থানায় বদলি করা হচ্ছে রামনগর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাসকে। মারিশদা থানা থেকে ওসি উজ্জ্বল নস্করকে এগরা থানায় পাঠানো হয়েছে।

রামনগর থানা মহিষাদল তমলুক সহ মন্দারমনি কোস্টাল ভবানীপুর চন্ডিপুর একাধিক থানায় আগে রদবদল করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রুটিন মাফিক এই রদবদল করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ