বারাসতে নিপা আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে আসা ১২০ জনকে পাঠানো হল নিভৃতবাসে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিপা আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে যারা ছিলেন ,তাদের সকলকেই নিভৃতবাসে পাঠানো হয়েছে। ১২০ জনের তথ্য সামনে এসেছে স্বাস্থ্য দফতরের। কাটোয়ার বাড়ি নদীয়ার বাড়ি কাটোয়া মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ এবং বারাসতের বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১২০ জনকে যারা ওই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে নিভৃতবাসে (Quarantine)পাঠানো হয়েছে। মোট ১২০ জনকে ৩ সপ্তাহের জন্য নিভৃতেবাসে থাকতে হবে। নিপার আরটিপিসিআর টেস্টের জন্য নেওয়া হয়েছে রক্ত-মূত্র গলার সোয়াব সহ একাধিক নমুনা । আর কারা ওই দুই নার্সের সংস্পর্শে এসেছিল তার খোঁজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গল কোটে একজন আক্রান্ত নার্সের বাড়ি।

সেই বাড়িটি স্বাস্থ্য দপ্তর আপাতত সিল করে দিয়েছে। ওই এলাকাকে স্যানিটাইজ করা হয়েছে। ওই নার্স অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসক নার্স ও তার দেখভাল করছিলেন যারা তাদেরকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছেন চারজন নার্স দুজন চিকিৎসক এবং একজন অ্যাম্বুলেন্স চালক। তাদের সকলের স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছে। রাজ্যে নিপার হানা প্রসঙ্গে ভারত সরকারের ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে নিপা ভাইরাস রুখতে এই টিম কাজ করবে। কল্যাণী ও ভুবনেশ্বরের AIIMS, পুনে NIV এর চিকিৎসক সহ মোট পাঁচজন বিশেষজ্ঞ রয়েছেন এই টিমে। নিপা ভাইরাস সংক্রমণের ঘটনাটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার।

পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, কাটোয়ায় যার কথা বলা হয়েছে, তিনি যে নিপা ভাইরাসে(Nipah Virous) আক্রান্ত সেরকম রিপোর্ট আসেনি। তবে সন্দেহ করা হচ্ছে ওই নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নিভৃতিবাসে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্বাস্থ্য ভবন থেকে এসওপি এলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ।পর্যবেক্ষণ টেকনিক্যাল সহ বিভিন্ন টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। ভেন্টিলেটার, আইসোলেশন সহ ৮টি বেডের ওয়ার্ড পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সবার প্রথম রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম