কাকদ্বীপের গুদাম থেকে গায়েব ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল, প্রায় ৪ কোটির গরমিল

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বর্তমানে রাজ্যে নানা রকমের দুর্নীতির কথা শোনা যাচ্ছে। তবে রেশন দুর্নীতির পর এবার রাজ্যে চলছে সরকারি চাল দুর্নীতি। জানা গিয়েছে,  সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার এলাকায় প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ করা হয় ১২৪৫ মেট্রিক টন সরকারি চাল। সেই চালই গায়েব হয়ে গেল হোলসেলারের গুদাম থেকে।

এই উধাও হয়ে যাওয়া ১২৪৫ মেট্রিক টন চালের বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। জানা গিয়েছে, এই চাল ২০১৫ – ২০২১ অর্থ বর্ষে বরাদ্দ করা হয়েছিল। এই খবর প্রকাশ্যে আসতেই কাকদ্বীপের প্রশাসন ওই হোলসেলার অমিত ভক্তের বিরুদ্ধে এফআইআর করে। জানা গিয়েছে, ওই হোলসেলারের বিরুদ্ধে সরকারি সম্পদ অপব্যবহার ও অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা দায় করে সুন্দরবনের কাকদ্বীপ থানা।

জানা গিয়েছে, এই ঘটনার আগেও অমিত ভক্তের বিরুদ্ধে ২০২৩ সালে রেশনের কয়েকশো কুইন্টাল চাল গরমিল করা জন্য অভিযোগ দায় করা হয়। পরে খাদ্য দফতরের অভিযোগ করায় তাঁকে গ্রেফতারও করে পুলিশ। তবে এখন এই হোলসেলার জামিনে রয়েছে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাকদ্বীপ এলাকায়। তবে এই দুর্নীতির পর বিরোধী পক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিজেপি দলের সদস্যদের অনুমান এই দুর্নীতি চক্রের সঙ্গে শাসক দল ও সরকারি আধিকারিদেরও হাত রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রীমন্ত মালি এই বিষয় বলেছেন, মহকুমা প্রশাসন তদন্ত করে গরমিল পাওয়ার পরই এই এফআইআর করে। তবে তিনি এটাও আশ্বস্ত করেছেন যে দুর্যোগ এলে ত্রাণের চালের কোনও সংকট হবে না। পাশাপাশি জানা গিয়েছে, কাকদ্বীপ শহরে হোলসেলার অমিত ভক্তের গুদামে তালা দেওয়া রয়েছে। বাড়ি গিয়েও অভিযুক্ত হোলসেলারকে খুঁজে পাওয়া যায়নি।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের