১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে স্কুলেই, পরামর্শ স্বাস্থ্য দফতরের

গত ২৫ শে ডিসেম্বর বড়দিনের উপহার স্বরূপ ১৫-১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৫ শে ডিসেম্বর বড়দিনের উপহার স্বরূপ ১৫-১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই দেশজুড়ে দ্রুত গতিতে শুরু হয়েছে করোনার টিকা দেওয়ার প্রস্তুতি। সেই বিষয়ে মঙ্গলবার কেন্দ্রের তরফে ভার্চুয়ালি বৈঠক হয় প্রত্যেক অঙ্গরাজ্যর মুখ্যসচিব, স্বাস্থ্য কর্তা ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপ-রাজ্যপালদের সঙ্গে। কীভাবে সহজ পদ্ধতিতে ১৫-১৮ বছরের বয়সীদের টিকা দেওয়া হবে তা নিয়ে একটি রিপোর্ট দিয়েছে পশ্চিমবঙ্গের  স্বাস্থ্য কর্তারা।

প্রস্তাবে বলা হয়েছে, আধার কার্ডের প্রয়োজন নেই। স্কুলের আইডি কার্ড বা অন্য যেকোনও পরিচয়পত্র দিয়েই কো-উইন অ্যাপে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা যাবে ১৫-১৮ বছর বয়সীদের। প্রত্যেক স্কুলেই ক্যাম্প করা হবে টিকা দেওয়ার জন্য। যেহেতু এ রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জনসংখ্যা ৪৮ লক্ষের কাছাকাছি। তাই তাদের জন্য স্কুলগুলিতেই ভ্যাকসিনেশন ক্যাম্প করতে চায় স্বাস্থ্য দফতর। যাতে সম্মতি দিয়েছে কেন্দ্র। শুধুই নবান্নের সম্মতি দরকার। স্কুলে টিকাকরণ হলে সেক্ষেত্রে জেলাশাসকদের স্কুল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হবে বলে নবান্নের তরফে।

এছাড়াও এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে প্রত্যেক রাজ্যকে জানানো হয়েছে, ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে স্বাস্থ্য কর্মীদের। যার জন্য প্রত্যেক রাজ্যেই আগামী সপ্তাহ থেকেই ক্যাম্প চালাবে কেন্দ্র। গোটা বিশ্বেই যখন ওমিক্রনের কাঁটায় বিধ্বস্ত। তখনই কম বয়সীদের দ্রুত টিকাকরণের পথে হাঁটছে কেন্দ্র।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী