মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩ দিনে ১৫টি শিশুর মৃত্যু

গত ৩ দিনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫টি শিশুর প্রাণ গিয়েছে বলেই খবর। তা নিয়েই এবার মুখ খুললো হাসপাতাল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে(Murshidabad Medical College and Hospital) মোট ৯ শিশুর মৃত্যুর(Child Death) ঘটনা ঘটে। এর পাশাপাশি শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৬টি শিশুর। সেই হিসাবে গত ৩ দিনে এখনও পর্যন্ত মোট ১৫টি শিশুর প্রাণ গিয়েছে বলেই খবর। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই এবার মুখ খুললো হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ শিশুই খুব খারাপ অবস্থায় রেফার(Refer) হয়ে আসার কারণে এই অঘটন। 

শিশুমৃত্যুর ঘটনা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গতকাল রাতে যে ২টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে সেই শিশু দুটি ঝাড়খণ্ডের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই হাসপাতালে শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় দুজনের। সঠিক সময়মতো শিশু দুটিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে হয়তো তাঁদের প্রাণে বাঁচানো যেত। হাসপাতালের শিশু ওয়ার্ডে ৫৪টি শিশু রাখার মতো পরিকাঠামো রয়েছে। তা সত্ত্বেও ১০০’র বেশি শিশু সেখানে ভর্তি।

এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের বিষয়ে জানিয়েছে, যারা মারা গিয়েছে তাদের মধ্যে কয়েকটি ছিল খুবই কম ওজনের বাচ্চা। কয়েকজনের নিউমোনিয়া(Pneumonia) ছিল। শেষ মুহূর্তে কিছু বাচ্চাকে রেফার করা হয়েছিল। তাদের মৃত্যু হয়েছে। মৃত ওই ৯টি শিশুর মধ্যে ৭জনের বয়স ১ থেকে ৪ দিন। বাকি দুজনের বয়স ৬ থেকে ৯ মাসের মধ্যে। ওই শিশুদের মধ্যে ৪ জনের জন্মগত সমস্যা ছিল। দুটি শিশুর ওজন ছিল ৪০০-৬০০ গ্রাম। একজনের ব্রেন শুকিয়ে(Brain Dried) গিয়েছিল। একটি শিশুর হার্ট ফুটো ছিল। একটি বাচ্চা ছাদ থেকে পড়ে গিয়েছিল। এছাড়া নিউমোনিয়াও ছিল।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান