খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারে বিষক্রিয়া। আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন জেলের ১৮ জন বন্দি। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার উপ-সংশোধনাগারে। অসুস্থ বন্দিদের বমি ও আন্ত্রিকের উপসর্গ দেখা দেওয়ায় এদিন বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসক সহ আট সদস্যের একটি মেডিক্যাল টিম ওই উপ-সংশোধনাগারে পৌঁছে তাদের চিকিৎসা করে।

সূত্রের খবর, সংশোধনাগারে খাবার খাওয়ার পরই কয়েকজন বন্দির শারীরিক অসুস্থতা দেখা দেয়। একে একে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বাস্থ্য দফতরের তরফে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিক্যাল টিম পাঠানো হয়। সংশোধনাগারেই অসুস্থদের প্রাথমিক চিকিৎসা করে ওষুধ দেওয়া হয়।

আরও পডুন: পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি কারও হয়নি। খাদ্য বিষক্রিয়ার কারণে প্রায় ১৭ থেকে ১৮ জন অসুস্থ হয়েছিলেন এবং তাদের ডায়রিয়ার সমস্যা দেখা দিয়েছিল। ওষুধ দেওয়ার পর বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন। তবে কী ধরনের খাবার খেয়ে বন্দিরা অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাবারে কোনও সমস্যা ছিল কি না। খাবার তৈরির পদ্ধতি, সংরক্ষণ ব্যবস্থা এবং তার গুণমান-সহ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনও ঘটনার তদন্ত শুরু করেছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?