চন্দনকাঠ পাচার করতে গিয়ে বীরভূমে গ্রেফতার ২

লক্ষাধিক টাকার চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। একইসঙ্গে লক্ষাধিক টাকা মূল্যের চন্দনকাঠ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষাধিক টাকার চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে বীরভূম জেলার মুরারই থানার রঘুনাথপুর রাইস মিলের (Rice Mill) কাছ থেকে দুজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। একইসঙ্গে লক্ষাধিক টাকা মূল্যের আনুমানিক ৭০ কেজি চন্দনকাঠ বাজেয়াপ্ত করেছে মুরারই থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গোপনসূত্রে খবর পেয়ে মুরারাই থানার পুলিশ তল্লাশি অভিযানে নামে। তল্লাশি অভিযানে নেমে বৃহস্পতিবার গভীর রাতে মুরারই থানার রঘুনাথপুর রাইস মিলের (Rice Mill) কাছ থেকে একটি অটো থেকে আনুমানিক ৭০ কেজি চন্দনকাঠ বাজেয়াপ্ত করে মুরারই থানার পুলিশ। ঝাড়খণ্ড থেকে ওই চন্দন কাঠ পাচার করারা জন্য আনা হচ্ছিল। পাশাপাশি চন্দনকাঠ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মুরারাই থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম, রবি শেখ ও আব্দুল হাই।  দুজনেই ঝাড়খণ্ডের মহেশপুর থানা এলাকার বরকি আড়ি গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে চন্দনকাঠ পাচারকারীরা সক্রিয় বলে খবর ছিল পুলিশের কাছে। পুলিশ জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই একটি চন্দনকাঠের চোরা কারবারির দল ঝাড়খণ্ড থেকে বীরভূমে চন্দনকাঠ পাচার করছে। বৃহস্পতিবার পাচার চক্রের সদস্যরা চন্দনকাঠ নিয়ে আসছে এমন খবর পান তদন্তকারীরা। এর পর গভীর রাতে অভিযানে নামে পুলিশ। একটি অটোতে দুই পাচারকারী বস্তায় ভরে চন্দন কাঠ নিয়ে যাচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে তল্লাশি ভালিয়ে অনবশেষে সাফল্য মেলে পুলিশের। দুজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ। তার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির