চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে বিপত্তি! একটুর জন্যে মৃত্যুর হাত থেকে বাঁচলেন দুই কাঁও য়ার যাত্রী। তাঁদের প্রাণ বাঁচালেন কর্তব্যরত দুই RPF কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে বিপত্তি! একটুর জন্যে মৃত্যুর হাত থেকে বাঁচলেন দুই কাঁওয়ার যাত্রী। তাঁদের প্রাণ বাঁচালেন কর্তব্যরত দুই RPF কর্মী। ঘটনাটি ঘটেছে, পূর্ব রেলের মালদহ ডিভিশনের সুলতানগঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন ওই দুই শিবভক্ত। তবে সেই সময়ে স্টেশনে থাকা দুই কর্তব্যরত আরপিএফ কনস্টেবলের উপস্থিত বুদ্ধি এবং দ্রুত পদক্ষেপের কারণে অল্পের জন্যে তাঁদের প্রাণ বাঁচে। ঘটনার পুরো ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। আরপিএফ কর্মীদের দায়িত্ববোধের প্রশংসায় পঞ্চমুখ নেটমহল।

রেল সূত্রের খবর, ঘটনার সময় ট্রেন নম্বর ১২৩৬৮ বিক্রমশীলা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাত্রা শুরু করার পর দুই কাঁওয়ার যাত্রী চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। একজন পা ফসকে প্রায় প্ল্যাটফর্মে পড়ে যাচ্ছিলেন, সেই অবস্থাতেই অন্যজনকে নামতে সাহায্য করছিলেন। তখনই দুইজন ভারসাম্য হারিয়ে ট্রেনের নিচে প্রায় ঢুকে যাচ্ছিলেন। বর্তমানে শিবের শ্রাবণী মেলা চলছে। সেই কারণে দূরবর্তী ট্রেন ছাড়ার সমস্ত স্টেশন চত্বরে ভক্তদের ভিড় লেগেই রয়েছে। তাই স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরপিএফ কর্মীরা।

ঘটনার সময় ওই দুই যাত্রীকে পড়ে যেতে দেখেই সুলতানগঞ্জে স্টেশনে কর্তব্যরত এক আরপিএফ কনস্টেবল মৃত্যুঞ্জয় কুমার তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। তাঁকে সাহায্যে এগিয়ে আসেন আরও এক আরপিএফ কর্মী। দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে অসাধারণ তৎপরতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে দুই ভক্তকে নিরাপদে প্ল্যাটফর্মে সরিয়ে আনেন। তাঁর সাহসী পদক্ষেপের কারণে এ যাত্রায় ওই দুই কাঁওয়ার যাত্রীর প্রাণ বাঁচে। এই বিষয়ে পূর্ব রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারণ সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ