মর্মান্তিক! প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে দুর্ঘটনা, ঘুমের মধ্যেই মৃত্যু ২ পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, মিরিক : রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘুণাক্ষরেও তারা টের পায়নি, পরেরদিন সকাল দেখা হবে না। সবে শেষ হয়েছে দুর্গাপুজো। সামনে রয়েছে আরও উৎসব, সেই স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিল ২ শিশু। কিন্তু রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সব স্বপ্নকে মুছে দিয়েছে। প্রবল বৃষ্টিতে মাটি ও গাছ চাপা পড়ে বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে ২ শিশুর।

জানা যায়, মিরিকের নীচগাঁও এলাকায় দশাই উৎসবে গিয়েছিল পঞ্চম শ্রেণির এক পড়ুয়া। রাত হয়ে যাওয়ায় বাড়ি না গিয়ে চতুর্থ শ্রেণির আর এক পড়ুয়ার সঙ্গে তার বাড়িতেই ঘুমিয়ে পড়েছিল সে। দুই শিশু যে ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ধসে ভেঙে পড়ে সেই ঘর। তখনই মর্মান্তিক মৃত‍্যু হয় পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর দুই পড়ুয়ার। রাত ২ টো নাগাদ প্রবল বৃষ্টি নামে। সেই প্রবল বৃষ্টির জেরেই ওপর থেকে মাটি, গাছ উপড়ে পড়ে চতুর্থ শ্রেণীর মৃত পড়ুয়ার বাড়ির উপর। খোঁজ চালিয়েও প্রথমে ২জনকে খুংজে পাওয়া যায়নি। অবশেষে উদ্ধার হয়েছে দেহ দুটি। মৃতদেহ উধ্রারের পর কান্নায় ভেঙে পড়ে পরিবার।

ইতিমধ্যেই ক্ষতিগ্রহস্থদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং একজন করে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো সোমবার নাগরাকাটা ত্রাণশিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেকও তুলে দিয়েছেন। যাঁদের ব্য়াঙ্কে অ্যাকাউন্ট নেই, তাঁদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য পুলিশ ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে এদিন কথা বলেছেন মুখ্য়মন্ত্রী। নাগরাকাটায় মৃত ৫জনের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির কথাও বলেছেন। এই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়