চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ জন যুবকের মৃত্যু হল কাকদ্বীপে। আহত হয়েছেন আরও ১ জন। জানা গিয়েছে, কাকদ্বীপে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর মোরগ পোল্ট্রির কাছে বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন অমল দাস (৪০) ও বুদ্ধদেব দাস (৪৮)। দুজনের মধ্যে একজনের বাড়ি কাকদ্বীপে, অন্যজন নামখানার বাসিন্দা। ওই টোটোতে অমল দাসের দাদাও ছিলেন। তিনি আহত অবস্থা ভর্তি রয়েছেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কাকদ্বীপ থেকে নামাখানা যাচ্ছিল একটি টোটো। কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ার বাসিন্দা অমল টোটোটি চালাচ্ছিলেন। অমলের দাদা ও নামখানার মৌসুনীর বাসিন্দা বুদ্ধদেব দাস বসেছিলেন ওই টোটোতে। টোটোটি মোরগ পোল্ট্রির কাছে আসার পরে আচমকাই টোটোর পিছনে ধাক্কা মারে একটি পিক-আপ ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি নয়ানজুলিতে উল্টে যায়। নিয়ন্ত্রণ হারায় পিক-আপ ভ্যানও। সেটিও নয়নজুলিতে নেমে গিয়েছে। এই ঘটনার পরে তীব্র আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়রাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

রাতের অন্ধকারে পিক আহ ভ্যানটিও কীভাবে টোটোকে ধাক্কা মারল তা জানার চেষ্টা চলছে। পির-আপ ভ্যানটিকে আটক করা হয়েছে। ওই গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এত রাতে কোথা থেকে টোটো নিয়ে তাঁরা ফিরছিলেন সেই বিষয়ে জানা চেষ্টা করছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ