লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ পরিবারের তৃণমূলে যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি লাভপুর ও ঝাড়গ্রাম: রবিবার বিকালে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ইন্দাস অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে অঞ্চল তৃণমূল কার্যালয় সংলগ্ন একটি জায়গায় তৃণমূলের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। গত লোকসভা নির্বাচনে এই ইন্দাস অঞ্চলে বিজেপি জয়লাভ করে। সেই দিকটাকে মাথায় রেখে সংগঠন মজবুত করতে শুরু করে ইন্দাস(Indus) অঞ্চল তৃণমূল নেতৃত্ব।

তারপরে রবিবার প্রায় ২০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। রাজ্য সরকারের উন্নয়ন, লাভপুরের (Lavpur)তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এই সমস্ত পরিবার। লোকসভা নির্বাচনের আগে কিছু বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বিজেপিতে যায়। সেইসব কর্মীরাও রবিবার তৃণমূলে যোগদান করেন।এদিকে,আরজি কর কান্ডের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে বিজেপির মিছিল বের হয়। মূলত মহিলা মোর্চার লোকজনরাই মিছিলে অংশ নেয়। বিজেপি পার্টি অফিস থেকে কয়েক’ শ মহিলা মিছিল করে ঝাড়গ্রামের শিবমন্দির, কোর্ট চত্বর হয়ে পার্টি অফিসে মিছিল শেষ করে।

মিছিল থেকে দোষীদের চরম শাস্তি এবং সিপি (CP)ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর দাবি জানানো হয়। মিছিল চলাকালীন স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে কিছুক্ষণ এর জন্য সমস্যায় পড়েন সাধারন মানুষ। যদিও পুলিশ প্রশাসন এর তৎপরতায় যানজট বেশীক্ষণ স্থায়ী হয়নি। দাবি পুরন না হওয়া পর্যন্ত টানা আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার কথা জানান ঝাড়গ্রাম বিজেপির জেলা সভাপতি তুফান মাহাত।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?