বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। দিন দুয়েক আগেই বীরভূমের তারাপীঠ মন্দিরের সামনে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রান হারিয়েছেন ৯ জন পূণ্যার্থী। এর রেশ কাটতে না কাটতে গতকাল সকালে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়। পরপর এমন ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। দুই হোটেলে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, দুই হোটেলেই শর্ট সার্কিটের কারণে মৃত্যু হয়েছে এতগুলো মানুষের। এবার বারাসত মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

তবে অল্পের জন্যে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তবে এই ঘটনায় কলেজে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন আবাসিক ছাত্রীরা। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার (২০ অগস্ট) সকাল ৮টা নাগাদ হাসপাতাল সংলগ্ন লেডিজ হস্টেলের একটি ঘরে আচমকাই আগুন দেখা যায়। লেলিহান শিখা দেখা যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় মুড়ে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। কিন্তু আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা জায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দমকল সূত্রের খবর, আগুনে হস্টেলের একটি ঘরের বেশকিছু আসবাবপত্র, পোশাক এবং নথিপত্র পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছেন দমকলকর্মীরা। তবে এই অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের রোগী ও তাঁদের পরিজনদের চিকিৎসা পরিষেবাতে কোনও সমস্যা হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে তারাপীঠ ও কলকাতার হোটেলে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক প্রাণহানির পর বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রের হোস্টেলে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। 

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ