চিকিৎসকের লোগো লাগানো গাড়ি থেকে উদ্ধার ১২০ কেজি গাঁজা, চক্ষু চড়কগাছ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনিভাবে মাদক পাচারের(Drug Trafficking) ঘটনা আজ নতুন নয়। কিন্তু রাজ্য সরকার(West Bengal Government) এবং রাজ্য পুলিশের(West Bengal Police) তৎপরতায় চাপে পড়েছেন মাদক ব্যবসায়ীরা(Drug Dealers)। সম্প্রতি ফের মাদক পাচারের ঘটনায় চোখে পড়ল পুলিশি তৎপরতা। উদ্ধার হয়েছে ১২০ কেজি গাঁজা। তাও আবার যেমন তেমন গাড়ি থেকে নয়, চিকিৎসকের লোগো লাগানো একটি চার চাকা গাড়ি থেকে। গতকাল শুক্রবার রাতে বারুইপুর(Baruipur Incident) থানা এলাকার কুরালি মোড়ে নাকা তল্লাশির সময়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে ইতিমধ্যেই ১ মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ আলু-পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে শনিবার সকালেই বহরমপুর বাজারে হানা টাস্কফোর্সের

শুধু বিপুল পরিমাণ গাঁজাই নয়, ওই চার চাকা গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১লক্ষ ৮৮ হাজার টাকাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বর থেকে গাড়িটি যাচ্ছিল ক্যানিংয়ের দিকে। এদিকে বারুইপুর থানা এলাকার কুরালি মোড়ে এদিন চলছিল নাকা তল্লাশি। তখনই পুলিশের হাতে ধরা পড়ে যায় গাড়িটি। গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা এল কোথা থেকে? এই মাদক পাচার চক্রের সঙ্গে কে বা কারা জড়িত? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ ১০০ টাকা করে জমিয়ে পান ২ লক্ষ টাকা, ধনী হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে ডাকঘর

এখনও পর্যন্ত গাড়ির মালিকের কোনও হদিশ‌ পাওয়া যায়নি। তবে ধৃত ৪ জনের পরিচয় জানা গিয়েছে‌। পুলিশের জালে আটক ধৃতরা হলেন, বাসন্তী সেনাপতি, দেবনাথ নস্কর, শৌভিক বৈদ্য এবং কার্তিক নস্কর। ওই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করা হচ্ছিল তা জানার জন্য ধৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাঁদের কাছ থেকে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। আজ শনিবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হবে। এই মাদক পাচার কাণ্ডের জাল কতদূর অবধি বিস্তৃত রয়েছে তা জানার জন্য তদন্ত জারি রেখেছে পুলিশ।

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই পুলিশকে লক্ষ্য করে বোমা, মুর্শিদাবাদে জখম ASI

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী