অর্জুনের বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৪

অর্জুন সিংহের বাড়িতে হামলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের প্রাথমিক জেরার পরে এদিনই ব্যারাকপুর আদালতে পেশ করবে জগদ্দল থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরের(Barrackpur) প্রাক্তন সাংসদ(Former BJP MP) অর্জুন সিংহের(Arjun Singh) বাড়িতে হামলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার(4 Person Arrested) করল পুলিশ। গতকাল অর্থাৎ শুক্রবার সকালে অর্জুনের বাড়ি সামনে ইট ও বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। এমনকি গুলিও ছোঁড়াও হয়েছিল বলে অভিযোগ। অর্জুনের দাবি, বোমার স্প্লিন্টারে আঘাত লেগেছে তাঁরও। শুক্রবারের সেই ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছিল জগদ্দল থানার(Jagaddal PS) পুলিশ। শনিবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জেরার পরে এদিনই ব্যারাকপুর আদালতে পেশ করবে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ রয়েছে। তবে এই দুষ্কৃতীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেটিও এখনও স্পষ্ট নয়।   

আরও পড়ুন, মহিষমারিতে জনরোষে পুলিশ ক্যাম্পে আগুন, ঝাঁটাপেটা উর্দিধারীদের, শেষে লাঠিচার্জ

অর্জুনের বাড়ির সামনে হামলার অভিযোগ ঘিরে শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। প্রাক্তন সাংসদের অভিযোগ ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের একাংশের বিরুদ্ধেও কার্যত নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, পুলিশের সামনেই প্রায় ২৫টি বোমা ছোড়া হয়েছে। এর পর গুলি চালাতে চালাতে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় ১৫-২০জন দুষ্কৃতী ছিল বলে অভিযোগ অর্জুনের। যদিও এই ঘটনার সঙ্গে শাসকদলের যোগ থাকার তত্ত্ব পুরোপুরি উ়ড়িয়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। শুক্রবার তিনি পাল্টা অভিযোগ করেছিলেন, অর্জুন নিজেই গুলি ছুড়েছেন কিংবা প্রাক্তন সাংসদের অনুগামীরাই পিছন থেকে বোমা ছুড়েছেন। তাঁর দাবি, অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেই কারণেই এক প্রকার মরিয়া হয়ে এ সব করছেন।

আরও পড়ুন, ৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি, ধাক্কা বাম-বিজেপির

এর আগেও বিভিন্ন সময়ে জগদ্দল-ভাটপাড়া এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। ভোটের মরশুমে বার বার তপ্ত হয়েছে ভাটপাড়া-জগদ্দল-সহ ব্যারাকপুর শিল্পাঞ্চল। অর্জুনের বাড়িতে হামলার অভিযোগও এই প্রথম নয়। ২০২১ সালেও অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা এবং বোমাবাজির অভিযোগ উঠেছিল। এবার আবারও হামলার ঘটনা ঘটেছে। সেটাও আবার উৎসব আবহে। এখন দেখার বিষয়, যে ৪জন গ্রেফতার হয়েছে, তাদের জেরা করে পুলিশ কিছু বিশেষ তথ্য উদ্ধার করতে পারে কিনা। কেননা, অর্জুনের অনুগামীদের একাংশের দাবি, গতকালের হামলার ঘটনার সঙ্গে বিজেপিরই একটি গোষ্ঠী জড়িত থাকলেও থাকতে পারে। কেননা তৃণমূল থেকে অর্জুনের ফিরে আসাটা তাঁরা ভাল ভাবে নিতে পারেনি। তাঁরাই এখন অর্জুনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর