শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকায় কন্টেনারে তল্লাশিতে উদ্ধার ৪৭ টি মহিষ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও আলিপুরদুয়ার : শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের(Phansidewa Block) ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ।এরপর সেখানে তল্লাশি চালানোর সময় একটি কন্টেনার আটক করে। ওই কন্টেনারে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক মহিষ।

এরপর চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।ধৃতের নাম এমডি ফারমান আলম (২৪)।বিধাননগর থানার(Bidhannagar P.S.) পুলিশ সূত্রে জানা গেছে,ওই কন্টেইনার থেকে মোট ৪৭টি মহিষ উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।

এদিকে, জাতীয় সড়কে দাড়িয়ে আছে ছয়টি বুনো হাতি ।যান চলাচল বন্ধ। দুদিকে সারি সারি গাড়ির লাইন। ঘটনাটি আলিপুরদুয়ার(Alipurduwar) জেলার ৩১ নং জাতীয় সড়কে পোরো বস্তি এলাকায়। এদিন ছয়টি বুনো হাতি সড়কে দাড়িয়ে ছিল বেশ কিছু ক্ষণ ।হাতি গুলো দাড়িয়ে থাকায় যান চলাচল বন্ধ ছিল ।যদিও পরবর্তীতে বুনো হাতি গুলো নিজেদের ইচ্ছায় জঙ্গলে প্রবেশ করলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ বুনো হাতির উপস্থিতিতে অবরুদ্ধ থাকতে হল যানচালকদের।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান