কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন রাজ্যের মহিলারা। উত্তর থেকে দক্ষিণ মহিলাদের সিংহভাগ ভোট গিয়েছে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিধানসভা নির্বাচনে রাজ্যের মহিলাদের একাধিক প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। অন্নপূর্ণা ভান্ডার থেকে মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াত, নিরাপত্তায় জোর। তাতেই ভরসা করে পদ্ম ফুলে ছাপ দিয়েছেন বাংলার মা-বোনেরা। আর সেই কথা মাথাতে রেখেই রাজ্যের মহিলাদের দেওয়া সব প্রতিশ্রুতি একে একে যেমন পূরণ করছে বিজেপি সরকার। তেমনই রাজ্যের মন্ত্রিসভায় মহিলাদের আরও বেশি করে এনে দেশের কাছে আলাদা বার্তা দিল গেরুয়া শিবির। মহিলাদের প্রকৃত ক্ষমতায়নের কথা মাথাতে রেখেই রাজ্যের মন্ত্রিসভায় সাতজন বিধায়ককে এনেছে বিজেপি। যার মধ্যে অগ্নিমিত্রা পাল গত ৯ মে ব্রিগেডে মন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আর আজ, সোমবার ছয় জন মহিলা বিজেপি বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছেন। যার মধ্যে পাঁচজন প্রতিমন্ত্রী ও একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন কলিতা মাজি, মৌমিতা বিশ্বাস মিশ্র, পূর্ণিমা চক্রবর্তী, গার্গী দাস ঘোষ, সুমনা সরকার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ নিয়েছেন মালতি রাভা রায়।

আরও পডুন: বাড়ির পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী, আউশগ্রামের কলিতা মাজি এখন বহু মেয়ের অনুপ্রেরণা

মহিলাদের কর্মক্ষেত্র থেকে রাজনীতি সর্বত্র এগিয়ে আসা উচিত বলে মনে করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বাংলার মন্ত্রিসভাতেও মহিলা বিধায়কদের গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। আসানসোল দক্ষিণ থেকে ভোটে জিতে মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল। এখন তিনি রাজ্যের পুর ও নগরোন্নয়ন, মহিলা, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপি বিধায়ক মালতি রাভা রায়। তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। উত্তরবঙ্গের রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তাঁর রাজনৈতিক প্রভাব রয়েছে। তিনি সমাজসেবা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী।

২০২৬ সালের বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম বড় চমক কলিতা মাজি। তিনি পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। বিধায়ক হওয়ার আগে তিনি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তাঁর জীবনযুদ্ধ এবং জয় দেশজুড়ে সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী তাঁর এই জার্নিটা সকলের নজর কেড়েছে। বুথ স্তরের রাজনীতি থেকে উঠে এসে তিনি আজ মন্ত্রিসভার সদস্য। বর্ধমান দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমবার বিধানসভায় পা রেখেছেন মৌমিতা বিশ্বাস মিশ্র। পেশায় তিনি একজন আইনজীবী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর। তিনি এদিন প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন শ্যামপুকুর থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। নিয়েছেন প্রতিমন্ত্রী পদে শপথ।

মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন গার্গী দাস ঘোষ। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁকে প্রতিমন্ত্রী করা হয়েছে। হুগলির বলাগড় থেকে জয়ী বিজেপি প্রার্থী সুমনা সরকারও প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন। পেশায় গৃহশিক্ষিকা এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী সুমনা।

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী, আউশগ্রামের কলিতা মাজি এখন বহু মেয়ের অনুপ্রেরণা

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

প্রেমিক ক্যালাম টার্নারকে গোপনে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২