সল্টলেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর, ভয় ধরাচ্ছে বিদায়ী বর্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। তার বাড়ি সল্টলেকে। অক্টোবরের শুরুতেই ডেঙ্গু মৃত্যুর খবর সামনে আশায় আতঙ্ক ছড়াচ্ছে জনমানসে। ২০২২ এবং ২৩ সালে ডেঙ্গু সংক্রমণ ছিল উর্ধ্বমুখী। এবার আক্রান্তের সংখ্যা অনেক কম। কিন্তু তারপরেও এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে। 

বিধান নগর পুরসভা সূত্রে জানা গিয়েছে সল্টলেকে গত এক সপ্তাহে রিপোর্ট বলছে নতুন করে এই এলাকায় অন্তত ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দিনে দিনে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে এখনও পর্যন্ত বিধাননগর পুরসভা এলাকায় ১২ থেকে ১৪ জন অন্তত ডেঙ্গু আক্রান্ত। যে আবাসনে ওই ছাত্রী থাকত সেই আবাসনের আরও এক বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

পুরসভা থেকে জানিয়েছে, এ বছর প্রথম থেকেই ডেঙ্গু সংক্রমণ কম। ২০২২ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৫২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। ২০২৩ সালে সেপ্টেম্বর পর্যন্ত ২৩১৯ জন আক্রান্ত হয়েছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১০৮। এই বছর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩০। সেই হিসেবে দেখতে গেলে ২২ এবং ২৩ সালের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক কম।

সল্টলেকের বাসিন্দা বছর পনেরোর ওই পড়ুয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ অক্টোবর মারা যায়। প্রাণোচ্ছ্বল কিশোরীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিধাননগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউজিং কমপ্লেক্সে থাকত সে। পুরসভার পক্ষ থেকে এর আগে ওই আবাসনে অভিযান চালানো হয়েছিল তখন ডেঙ্গুর লার্ভাও পাওয়া গিয়েছিল।

পুরসভার সূত্রে জানা গিয়েছে, শেষ এক সপ্তাহের রিপোর্ট বলছে যে ৮ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হওয়ার ফলে জানুয়ারি থেকে অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৮।  আশার কথা, বাড়াবাড়ির পর্যায়ে কেউ নেই। তবুও সকলকে বলা হয়েছে সঠিক চিকিৎসা করাতে। জ্বর হলে সকলকে বলা হচ্ছে রক্ত পরীক্ষা করতে। চালানো হচ্ছে রুটিন মাফিক অভিযান।

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ