৮০ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে বীরভূমের রাজনগরে

বীরভূম জেলার রাজনগরে মোট ৮০ কোটি টাকা ব্যায়ে দুটি পৃথক পৃথক সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহে ঘাটতি হলে তৈরি হয় বিদ্যুতের ঘাটতি। আবার কয়লার যোগান স্বাভাবিক থাকলে দূষণের মাত্রাও বাড়ে। এই দুই সমস্যার সমাধানের জন্য এখন পরিবেশবিদরা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিতে বলছেন। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারও Solar Energy বা Green Energy উৎপাদনের ও পর জোর দিচ্ছে। সেই কারণেই বীরভূম(Birbhum) জেলার রাজনগরে(Rajnagar) মোট ৮০ কোটি টাকা ব্যায়ে দুটি পৃথক পৃথক সৌর বিদ্যুৎ প্রকল্প(Solar Power Project) গড়ে তুলতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার(Mamata Banerjees Government)। ওই দুটি প্রকল্প থেকে ১০ মেগাওয়াট করে মোট ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে যা দিয়ে ওই এলাকার প্রায় ৮০ হাজারের বেশি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

জানা গিয়েছে, বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার রাজনগর ব্লকের ঢাকা ১ ও ২ মৌজায় আগেই দুটি সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের মাধ্যমে সেখানকার ৮০ হাজার বাড়ি এখন আলোকিত হচ্ছে। ওই প্রকল্পের সাফল্য দেখেই রাজ্য সরকার এবার আরও দুটি সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রেই গঙ্গাপুর মৌজায় দু’টি ১০ মেগাওয়াট করে সৌর বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রায় ৮১ একর জমি শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যুৎ দফতরকে সেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করাও হয়েছে। এই গোটা প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য ২ বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প থেকে ওই এলাকার প্রায় ৮০ হাজারের বেশি ঘরে বিদ্যুৎ সরবরাহ হবে। WBSEDCL’র উদ্যোগেই এই প্রকল্প তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

রাজ্যের বিদ্যুৎ আধিকারিকদের মতে, মূলত Green Energy তৈরির লক্ষ্যে এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। রাজনগরে এই ধরনের প্রকল্প হলেও ভবিষ্যতে বীরভূম জেলার প্রতিটি ব্লকেই এরকম প্রকল্প করার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। সৌর বিদ্যুৎ উৎপাদনের হার বাড়লে আগামী দিনে সাধারণ মানুষের ওপর থেকে বিদ্যুতের মূল্যের বোঝা অনেকখানি কমবে। কেননা চিরাচরিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেশি বলে তার দামও বেশি। কিন্তু অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনে খরচ অনেক কম, তাই তার দামও কম পড়বে। ফলে সাধারণ মানুষের খরচও কমবে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে