তামন্না খুনে ৮২ দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের, কাদের নাম তালিকায় ?

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর:  নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের  ফলপ্রকাশের দিনে (২৩ জুন) ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। তৃণমূলের বিজয় উৎসবের সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছিল বছর ১০-এর তামন্না খাতুনের। করা হয়েছিল খুনের মামলা। তামন্না খুনের ঘটনার ৮২ দিনের মাথায় চার্জশিট দিল কৃষ্ণনগর পুলিশ। মোট ৩৪০ পৃষ্ঠার চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিট পুলিশ মূল অভিযুক্ত দয়াল শেখ-সহ মোট ১০ জনের নাম উল্লেখ করেছে।

পুলিশের পেশ করা চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯০/ ১৯১(২)/ ১৯১(৩)/ ১১৮(২)/ ১০৯/১০৩/৩০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে-র সঙ্গে দুই দিন আগেই দেখা করেন তামান্নার মা। তিনি অভিযোগ করেছেন ঘটনার সঙ্গে যুক্ত অনেককেই পুলিশ গ্রেফতার করেনি। মেয়ের মৃত্যুর জন্য করা এফআইআরে মোট ২৪ জনের নামে অভিযোগ করেছিলেন তমন্নার মা সাবিনা বিবি। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। সেই ঘটনাতেই এবার চার্জশিট পেশ করল পুলিশ।

তামান্না খুনে মূল অভিযুক্ত গয়াল শেখ হলেন তৃণমূলের স্থানীয় বুথ কমিটির সভাপতি। মর্মান্তিক ঘটনার পর স্থানীয়রা অভিযোগ এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল গাওয়াল, তার ভাই আদর, আনোয়ার এবং মনোয়ার। পুলিশের দেওয়া চার্জশিটে গয়াল শেখ ছাড়াও আনোয়ার শেখ, আদর শেখ, কালু ওরফে সুখলাল শেখ, সরিফুল শেখ, নবাব শেখ, হাবিবুল ওরফে রহিবুল শেখ, বিমল অর্গে আরফান শেখ ও আবুল কাশেমের নাম রয়েছে। অভিযোগ বিজয় মিছিলের সময় তামান্নাদের বাড়ি লক্ষ করে বোমা ছোঁড়া হয়, তারই আঘতে মৃত্যু হয় ছোট্ট মেয়েটির। তামান্নার মা অভিযোগ করেন তাঁদের পরিবার সিপিআইএম করার জন্যই এই হামালা চালনো হয়।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা