গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া রেনেসাঁস ক্লাব সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অশোক দাস (প্রায় ৫০)। তিনি বালুরঘাট শহরের বঙ্গী দাসপাড়ার বাসিন্দা। পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে ঘটনাকে ঘিরে আত্মহত্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, গাছ থেকে ঝুলন্ত দেহটি মাটির খুব কাছাকাছি ছিল। সেই কারণেই মৃত্যুর ঘটনায় অন্য কোনও দিক রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অন্য কোথাও খুন করে দেহটি ওই এলাকায় এনে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ ‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

স্থানীয় বাসিন্দা সুব্রত মজুমদার বলেন, সকালে ঘটনাস্থলে এসে তিনি মৃতদেহটি দেখতে পান। পরে জানতে পারেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহটি গাছ থেকে ঝুলছিল। তাঁর দাবি, মৃতের গলায় ফাঁসের স্পষ্ট কোনও দাগ নজরে আসেনি। বিষয়টি সন্দেহজনক বলেই তাঁর মনে হয়েছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর