‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  তৃণমূল জমানায় মাসোহারা দিতে বাধ্য করা হত। রাজনৈতিক পালাবদলের পর সেই টাকা দেওয়া বন্ধ করতেই মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

অভিযোগকারী মানিক ধীবর দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিন ধরে তাঁকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে মাসোহারা দিতে বাধ্য করা হত। ভয়ের পরিবেশে প্রতিবাদ করতে পারেননি বলে দাবি তাঁর। এমনকি অনলাইনের মাধ্যমে ওই টাকা পাঠাতেন বলেও অভিযোগ করেছেন তিনি। মানিকের অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর গত তিন মাস তিনি আর কোনও টাকা দেননি। এরপরই অভিযুক্ত হীরালাল বাউরি মদ্যপ অবস্থায় তাঁর উপর হামলা চালান। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এবং ভবিষ্যতে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুইও তাঁকে রক্ষা করতে পারবেন না বলেও ভয় দেখানো হয়েছে বলে দাবি মানিকের। নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই বলেন, অভিযোগ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে। কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

অন্যদিকে, সমস্ত অভিযোেগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত হীরালাল বাউরি। তাঁর বক্তব্য, পারিবারিক বিষয় নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি, তাঁকে জাতিগতভাবে অপমান করা হয়েছে বলেও পালটা অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর