কেষ্টগড়ে গুলিতে ঝাঁঝরা বালি ব্যবসায়ী

সোমবার রাতে কমলকান্তি দে পেট্রোল পাম্প থেকে বাড়ি ফিরছিলেন বাইকে করে। পথে সারদা মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে গুলি করে খুন করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্টগড় বীরভূমের(Birbhum) লালমাটি আরও একটু লাল হয়ে গেল মানুষের রক্তে। সোমবার রাত ১১টা নাগাদ জেলার রামপুরহাট(Rampurhat) মহকুমার ময়ূরেশ্বর থানা এলাকার সারদা মোড় এলাকায় এক বালি ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দেয় কয়েকজন দুষ্কৃতী। কমলকান্তি দে ওরফে রাজু নামে ওই ব্যবসায়ী বালির ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একটি পেট্রোল পাম্পের মালিকও ছিলেন। সোমবার রাতে তিনি সেই পেট্রোল পাম্প থেকেই বাড়ি ফিরছিলেন বাইকে করে। পথে সারদা মোড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। পালানোর চেষ্টা করলে ব্যবসায়ীর পিঠ বরাবর চারটি গুলি বিঁধে যায়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। গুলির শব্দে স্থানীয়রা বেরিয়ে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঁইথিয়া(Snaithia) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ রাতেই এই ঘটনার তদন্তে নেমেছে। তবে কী কারণে খুন তা এখনও জানা যায়ি। মৃতের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক ঝামেলার জেরেই এই খুন। এ নিয়ে পুলিশের(Police) কাছে তাঁরা অভিযোগও জানিয়েছন।  পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই ব্যবসায়ী সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে। যদিও সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। মৃত ব্যবসায়ী সাঁইথিয়ার আনচালিয়া ময়দানের বাসিন্দা ছিলেন। পুলিশের অনুমান, তাঁকে পরিকল্পনা করেই খুন কর হয়েছে। পাম্পে কোনও সিসিটিভি(CCTV) ক্যামেরা ছিল না। বাইরেও অন্ধকার থাকায় সেখানকার ছবিও ধরা পড়েনি কোথাও। তাই দুষ্কৃতীদের চিহ্নিত করতে বেশ বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রাজুবাবুকে লুটের উদ্দেশ্যে গুলি চালানো হয়নি। খুন করার উদ্দেশ্য নিয়েই দুষ্কৃতীরা(Goons) ওই এলাকায় এসেছিল। বালিঘাট নিয়ে ওই ব্যবসায়ী কোনও অবৈধ কারবারে যুক্ত ছিলেন কিনা, পুলিশ তাও খতিয়ে দেখছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫