চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যুর পরেও ৭ সন্তানের পিতা কাকদ্বীপের ভগীরথ! খসড়া তালিকায় আজব তথ্য

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : সদ্য প্রকাশিত হয়েছে SIR-র খসড়া তালিকা। সেইখানে বিভিন্ন আজব আজব তথ্য সামনে আসছে। জীবিত ভোটার হয়ে যাচ্ছে মৃত, আবার অন্য কাউকে বাবা বানিয়ে চলছে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা। কিন্তু মৃত্যুর পরেও ৭ সন্তান জন্ম দেওয়ার খবর সামনে আসতেই চোখ কপালে ওঠার জোগার কাকদ্বীপে।

জানা গিয়েছে, ১৬ বছর আগে মৃত্যু হয়েছে কাকদ্বীপের শ্রীশ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের ১১০ নম্বর বুথের বাসিন্দা ভগীরথ দাসের। পরিবার বলতে স্ত্রী কুন্তি দাস, ২ছেলে ও ৩ মেয়ে। কিন্তু এসআইআর-র সময় দেখা গিয়েছে, তাঁর এপিক নম্বরে আরও ৭ সন্তান রয়েছে। অর্থাৎ তাঁর এপিক নম্বর ব্যবহার তাঁকে বাবা পরিচয় দিয়ে আরও ৭টি কার্ড বানানো হয়েছে। তাঁর সন্তান ৫টি হলেও খাতায় কলমে তিনি ১২ সন্তানের বাবা। বিষয়টি সামনে আসতেই পঞ্চায়েত জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভগীরথের বাড়িতে এখন স্ত্রী ও ২ছেলে থাকেন। এসআইআর-র ফর্ম ফিলআপ করে জমা করার পরেই এমন আজব ঘটনা সামনে এসেছে। নতুন করে মৃত্যুর পর ৭ সন্তানের জন্মের বিষয়ে বয়সে গোলমাল দেখা গিয়েছে। এতেই সন্দেহ দৃঢ় হচ্ছে।

ওই ওয়ার্ডের বিএলওকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ভগীরথ দাস ও কুন্তি দাসকে বাবা মা দেখিয়ে ৯টি ফর্ম জমা করা হয়েছিল। কিন্তু সেখানে বয়সের গরমিল দেখা গিয়েছে। ভগীরথবাবুর ৫ সন্তান। অতিরিক্ত ৭ সন্তান তাঁর নেই। বিষয়টি বুঝতে পেরেই তদন্ত শুরু হয়েছে। যে ৭জন ভগীরথ দাস ও কুন্তি দাসের নাম ব্যবহার করে ফর্ম ফিলআপ করেছে, তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে। কেন এই ঘটনা ঘটানো হয়েছে, প্রশ্ন করা হবে।  সমস্ত নথি দেখেই ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে ভগীরথের এপিক নম্বর ব্যবহার করে এসআইআর ফর্ম জমা করা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ