হয় ৫ লাখ, নাহলে ফেলব লাশ! মাও চিঠি হাজরা পরিবারকে

যে চিঠি হাজরা পরিবার পেয়েছে তাতে লেখা হয়েছে, ‘জয় বজরং বলি, আমরা মাওবাদী। আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন। সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দেবেন। নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে।’ যদিও পুলিশের দাবি, এই চিঠি মাওবাদীদের দেওয়া নয়। কেননা মাওবাদীদের হাতে লেখা চিঠির ধরন এমন হয় না।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহল থেকে বেশ কিছুটা দূরে পূর্ব বর্ধমান জেলায়, যেখানে মাওবাদীদের কার্যকলাপ খুব একটা শোনাই যায়নি, সেখানেই কিনা এল মাও হুমকির চিঠি! আর তাও যাতা চিঠি নয়, একদম প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি। যে চিঠিতে বলা হয়েছে দিতে হবে ৫ লক্ষ টাকা, নাহলেই নাকি পড়বে লাশ। স্বাভাবিক ভাবেই এহেন হুমকি চিঠিতে যে শুধু একটি পরিবারের সদস্যদের বুকের ভেতর কাঁপুনি ধরেছে তাই নয়, চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলেও। পূর্ব বর্ধমান জেলার উত্তর সদর মহকুমার ভাতার থানার বনপাস গ্রাম পঞ্চায়েতের আমবোনা গ্রামে বাস করে হাজরা পরিবার। সেখানেই শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ কেউ বা কারা একটি হুমকি চিঠি দিয়ে আসে। সেই চিঠিতেই বলা হয়েছে, ৫ লাখ টাকা না দিলে বাড়ির ছোট ছেলেকে খুন করে দেওয়া হবে।

যে চিঠি হাজরা পরিবার পেয়েছে তাতে লেখা হয়েছে, ‘জয় বজরং বলি, আমরা মাওবাদী। আপনার গৃহকর্তা ৪০-৫০ লাখ টাকা রেখে গেছেন। সেই টাকা থেকে আমাদেরকে ৫ লাখ টাকা দেবেন। নাহলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে। আর এই টাকাটি আমবোনা গ্রামের বেলতলায় এনে রাখবেন। সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হবে।’ ঘটনাচক্রে বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা শনিবার রাতে বাড়ির সদর দরজা বন্ধ করতে গিয়েই লক্ষ্য করেন কেউ বা কারা ওই চিঠি দিয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থও হয়েছেন। যদিও পুলিশের দাবি, এই চিঠি মাওবাদীদের দেওয়া নয়। কেননা মাওবাদীদের হাতে লেখা চিঠির ধরন এমন হয় না। কেউ প্রাণে মারা হুমকি দিয়েই ওই চিঠি দিয়েছে। যদিও জানা গিয়েছে, প্রায় তিন চার বছর আগেও এই ধরনের চিঠি কেউ বা কারা দিয়েছিল তাঁদের। এখন আবারও এল চিঠি। যদিও পুলিশ জানিয়েছে ভয় পাওয়ার কিছু নেই।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো