শিশুকন্যার মৃত্যুর ঘটনায় উত্তেজনা মেচেদায়! ভাঙচুর মিষ্টির দোকান

গত ৩১ ডিসেম্বর মেচাদার চিলড্রেন পার্কের সামনে থাকা একটি মিষ্টি দোকানের সামনে খেলছিল অঙ্কিতা। সেই দোকানের ভেতরে বড় জায়গা থাকা সত্ত্বেও বাইরে ফুটন্ত জল রাখা ছিল। আর সেখানেই পড়ে যায় সে। অঙ্কিতাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৪ তারিখে মারা যায় ওই শিশুকন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টির দোকানের সামনে ছিল ফুটন্ত গরম জল। খেলতে খেলতে তাতেই পড়ে যায় চার বছরের শিশুকন্যা। তা দেখেও দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেননি দোকানের মালিক। শেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই শিশুকন্যা মারা গেলে বৃহস্পতিবার সেই মিষ্টির দোকান ভাঙচুর করল উত্তেজিত জনতা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত ওই শিশুকন্যার নাম অঙ্কিতা গোস্বামী। বাড়ি মেচেদার বিদ্যাসাগর পল্লি এলাকায়। তার বাবা অর্ণব গোস্বামী পেশায় গাড়ি চালক। তাঁর অভিযোগ, গত ৩১ ডিসেম্বর মেচাদার চিলড্রেন পার্কের সামনে থাকা একটি মিষ্টি দোকানের সামনে খেলছিল অঙ্কিতা। সেই দোকানের ভেতরে বড় জায়গা থাকা সত্ত্বেও বাইরে ফুটন্ত জল রাখা ছিল। আর সেখানেই পড়ে যায় তাঁর মেয়ে। ওই শিশুকন্যাকে পড়ে গরম জলে পড়ে যেতে দেখেও দোকানের কেউ এগিয়ে আসেনি তাকে সাহায্য করতে। ওই অবস্থায় শিশুটি নিজেই উঠে দাঁড়ায়। পরে তাঁরা অঙ্কিতাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ও পরে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই ৪ তারিখে মারা যায় ওই শিশুকন্যা। সেই খবর ছড়িয়ে পড়তেই এদিন ওই মিষ্টির দোকানে হামলা করে তাতে ভাঙচুর চালান এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্তে শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। ঘটনার জেরে মিষ্টির দোকানের মালিক অবশ্য জানিয়েছেন, অঙ্কিতার গরম জলে পড়ে যাওয়ার ঘটনা সম্পর্কে তাঁরা কেউ কিছুই জানেন না।

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম