নিউটাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য ১০০০ বেড, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগেই রাজ্যের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের ঘোষণা করেছিল আদানি গোষ্ঠী। এবার সেই প্রকল্প নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে তিনি জানান, নিউটাউনে গড়ে ওঠা ২,০০০ বেডের অত্যাধুনিক হাসপাতালে ১,০০০টি বেড শুধুমাত্র দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। খুব শীঘ্রই এই প্রকল্পের ভূমিপুজোও হবে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বাকি ১,০০০টি বেড বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে। তবে দরিদ্রদের জন্য আলাদা করে বিপুল সংখ্যক বেড সংরক্ষণের ফলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। তাঁর দাবি, এই হাসপাতাল চালু হলে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে। প্রসঙ্গত, গত শনিবার ভবানীপুরে একটি আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী প্রথম জানান, স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। তিনি দাবি করেছিলেন, এ বিষয়ে সংস্থার লিখিত প্রতিশ্রুতিও রাজ্য সরকারের হাতে রয়েছে। সেই সময়ই নিউটাউনে ২,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার শিল্প বিনিয়োগের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দেশের শিল্পপতিদের উদ্দেশে বলেন, বাংলায় এসে শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিনিয়োগ করুন। রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থান তৈরির জন্য বেসরকারি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ প্রশান্ত বর্মনকে ধরতে অ্যাকশনে STF! রাতেই নিউ টাউনে তল্লাশি

দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বড় শিল্প বিনিয়োগের অভাব নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে।  নতুন করে শিল্প ও পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি নিউটাউনের এই হাসপাতাল প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে এটি অন্যতম বৃহত্তম বেসরকারি বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে বলে মনে করা হচ্ছে।

বেসনের নয় ময়দার লাড্ডু বানান, মুখে দিলেই গলে যাবে

‘ফৌজি’র সেটে রাজেশ শর্মাকে বিষাক্ত পোকার কামড়, উচ্চপর্যায়ের তদন্ত চাইল AICWA

অভিষেকের ডিজে মন্তব্য মামলায় সাক্ষী হিসেবে বিজেপি বিধায়ককে তলব CID-র

প্রশান্ত বর্মনকে ধরতে অ্যাকশনে STF! রাতেই নিউ টাউনে তল্লাশি

‘আজ আমার পৃথিবী পুরো শূন্য’, মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা মনীশ

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ