বিধানসভা নির্বাচনের আগে বিরাট ভাঙন বিজেপিতে, গোটা পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভোট যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ভাঙা গড়ার রাজনৈতিক লড়াই। ২০২৬ নির্বাচনে যেখানে বিজেপি শাসক তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে ঠিক তখনই পদ্ম শিবিরে দেখা গেল বিরাট ভাঙন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপিতে ব্যপক ভাঙন ধরিয়ে গেরুয়া শিবিরের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। তৃণমূলে (TMC)  যোগ দিয়েছেন দু’টি গ্রাম পঞ্চায়েত থেকে তিনজন বিজেপি (BJP) অঞ্চল সদস্য। ভাঙন ধরানোর পরেই জেলা তৃণমূল সভাপতি বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার ডুগডুগি বাজাব আর বাঁদর নাচ নাচাব।”

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিষ্ণুপুরে এই ভাঙন বিজেপির অস্বাস্তি বাড়াবে। সোনামুখী শহরের রথতলায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দেন তিনজন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। এই যোগদানেই গেরুয়া শিবিরের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা কমে গিয়েছে বিজেপির। সোনামুখী ব্লকের মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের মোট ৯টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে বিজেপি ও ৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সেই সময়েই আসন বেশি থাকায় ঞ্চায়েতের বোর্ড গঠন করেছিল বিজেপি। তবে বর্তমানে শ্যামলী লোহার, মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথের বিজেপি সদস্য শাসক দলে যোগ দেওয়ায় বিজেপির সঙ্গে কমে ৪ ও তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ম পঞ্চায়েতে অনাস্থা ডেকে বিজেপিকে হঠিয়ে নিজেদের বোর্ড গঠন করবে।

অন্যদিকে, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাক ঘরামির এলাকার পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতে ২৩টি আসনে নির্বাচনের সময়ে ১৬টিতে বিজেপি ও ৭টিতে তৃণমূল জয়লাভ করেছিল। সেখানে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের ১২১ নম্বর বুথের বিজেপি সদস্য জ্যোৎস্না চৌধুরী এবং ১১১ নম্বর বুথের বিজেপি সদস্য স্বপ্না ঘোষ তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির আসন কমে হল ১৪ এবং তৃণমূলের আসন বেড়ে হল ৯। বিজেপির এই ভাঙনের পরেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত জোর গলায় বলেছেন আগামী ১০ দিনের মধ্যে এই গ্রাম পঞ্চায়েতও দখল নেবে তৃণমূল। সুব্রত দত্তের অভিযোগ, বিজেপি বিধায়ক সাড়ে চার বছরে ওই এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি। যদিও বিজেপির অভিযোগ পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তবে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছে তাঁরা বলেছেন এতদিন বিজেপিতে থেকে কাজ করতে পারেননি। তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এই দলবদল।

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়