স্ত্রী’র সৌন্দর্যের প্রশংসা মানতে পারেননি, নাকটাই চিবিয়ে খেলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : স্ত্রীয়ের সৌন্দর্যের প্রশংসায় খুশি নন স্বামী। সৌন্দর্য কমাতে রাতে ঘুমের মধ্যে স্ত্রীয়ের নাকটাই কামড়ে চিবিয়ে নিলেন স্বামী। নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ জানিয়েছে স্ত্রী। ৮ বছরের সন্তানকেও খুন করতে পারে বলে অভিযোগ জানিয়েছেন গৃহবধূ।

স্থানীয় সূত্রে খবর,  নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে নয় বছর আগে বিয়ে হয় মধু খাতুনের। প্রেম করেই দুজনের বিয়ে হয়েছিল। দুজনের একটি কন্যাসন্তানও রয়েছে। স্ত্রীয়ের সৌন্দর্য নিয়ে কেউ প্রশংসা করলেই মেনে নিতে পারতেন না বাপন। একাধিকবার তার সন্দেহ হয় স্ত্রীয়ের সঙ্গে অন্য কারও সম্পর্ক রয়েছে। সন্দেহের বশে মধু খাতুনের ওপর একাধিকবার অত্যাচার চালিয়েছে অভিযুক্ত স্বামী। কিন্তু সময় এগোলেও সন্দেহ দূর হয়নি। স্ত্রীয়ের সৌন্দর্য কমাতে রাতে ঘুমের মধ্যে নাকেই কামড় বসিয়েছে অভিযুক্ত। নাকের পাশাপাশি বাঁ হাতের একটি আঙুল এবং বুকে ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবতী। ঘুমের মধ্যে কামড়ে দেওয়ায় চিৎকার করে ওঠেন মধু। এরপরে আক্রমণ করে হাতে, বুকেও। চিৎকার শুনে চুটে আসে পরিবারের লোকরা। রক্তাক্ত অবস্থায় মধুকে রেখেই পালিয়ে যায় বাপন। পরিবারের লোকজন মধুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

থানায় স্বামী বাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী। মধু খাতুনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। মধু জানিয়েছে, অন্য কেউ তাঁর প্রশংসা করলে মেনে নিতে পারত না স্বামী। সন্দেহ করত। তার জেরেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ মধুর।

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!