মাধ্যমিকে কম নম্বর পেয়ে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ভবানীপুর গ্রামে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই পড়ুয়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনার ভবানীপুর গ্রামের ওই ছাত্রী পড়াশোনায় বরাবর ভালো ছিল। পরিবারের দাবি, কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় আশানুরূপ নম্বর পায়নি ওই পড়ুয়া। এর ফলে বিগত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ওই ছাত্রী। পরিবারের লোকজন বুঝিয়েও তার মানসিক অবস্থা ঠিক করতে পারছিল না। পশ্চিম মেদিনীপুরের রাখাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী শনিবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে পরিবারে লোকজন। তবে বর্তমানে ওই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এই ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী অসুস্থ ওই ছাত্রীর সঙ্গে দেখা করেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। আত্মহত্যার চেষ্টা করা ওই ছাত্রী হাসপাতালে শুয়ে শুয়ে বলেন, ‘আমি রেজাল্টটা মেনে নিতে পারিনি। আমি হিসাব করে দেখেছিলাম ৬১৯ মতো পাব, সেখানে ৪০৫ পেয়েছি। তাই এটা মেনে নেওয়া আমার জন্য খুবই চাপের ছিল।’ তবে পরীক্ষায় নম্বর কম পাওয়া বা ফেল করার কারণে আত্মহত্যার চেষ্টার ঘটনা কাম্য নয় বলে পরামর্শ দিয়েছেন শিক্ষাজগতের সঙ্গে যুক্ত মানুষজন। পরীক্ষার রেজাল্ট জীবনের থেকে দামী নয়। তাই পুনরায় চেষ্টার মধ্যে দিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে