স্থগিত হোক জঙ্গলমহল উৎসব! মামলা হাইকোর্টে

জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও লোকসংস্কৃতির চর্চাকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা চালু করেন। প্রতিবছর জানুয়ারি মাসে এই মেলার আসর বসে ঝাড়গ্রামের বুকে। কার্যত প্রতিবছরই এই মেলার উদ্বোধন করতে ঝাড়গ্রামে যান মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নও এই উৎসবের লক্ষ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড আবহে রাজ্যে একের পর এক মেলা আর উৎসব বন্ধ করতে মামলার পর মামলা দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে। এবার জঙ্গলমহল উৎসব বন্ধ করার আর্জি নিয়ে একটি মামলা দায়ের হয়েছে সেখানে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী প্রতীক মৈত্র তাঁর আর্জিতে জানিয়েছেন, রাজ্যে এখন দৈনিক সংক্রমণ ২২ হাজারের ঘর ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় জঙ্গলমহল উৎসব হলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার একটা বড় অংশ জুড়ে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আদালত যেন অবিলম্বে এই মেলা আয়োজনের ওপর স্থগিতাদেশ দেন অন্তত এই বছরের জন্য। মামলাটি এদিনই জরুরি ভিত্তিতে শুনানির জন্যও আবেদন জানানো হয়েছে। কেননা আগামী ১৭ জানুয়ারি থেকে ঝাড়গ্রামে এই মেলা শুরু হওয়ার কথা। অর্থাৎ হাতে খুব কম সময়। যদিও মামলাটি এদিনই শুনানির জন্য উঠবে এমন নিশ্চয়তা মেলেনি।

জঙ্গলমহলের কৃষ্টি ও সংস্কৃতিকে সংরক্ষণ ও লোকসংস্কৃতির চর্চাকে বাড়িয়ে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা চালু করেন। প্রতিবছর জানুয়ারি মাসে এই মেলার আসর বসে ঝাড়গ্রামের বুকে। কার্যত প্রতিবছরই এই মেলার উদ্বোধন করতে ঝাড়গ্রামে যান মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নও এই উৎসবের লক্ষ্য। ৮ হাজারেরও বেশি লোকশিল্পী এই উৎসবে যোগ দেন। মেলা চত্বরে কারিগরি হাটও বসে। এবারেও ১৭ তারিখ থেকে ১৯ তারিখ অবধি এই মেলার আয়োজন করা হয়েছে ঝাড়গ্রামে। তবে সম্ভবত মুখ্যমন্ত্রী এবার এই মেলার উদ্বোধন ভার্চুয়াল ভাবে করতে পারেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় মেলা নিয়ে আশঙ্কা ছড়িয়েছে জঙ্গলমহলবাসীদের পাশাপাশি প্রশাসনের অন্দরেও। যদিও রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু জানিয়েছেন, ‘মামলার কথা শুনেছি। ঝাড়গ্রামের পরিবর্তে এবার জেলায় জেলায় জঙ্গলমহল উৎসবের আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে অনুষ্ঠান সূচিতেও কাটছাঁট করা হয়েছে। তবে আদালত কী সিদ্ধান্ত নেয় সেটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক