চালচুরির অভিযোগে বন্ধ রেশন ডিলারের দোকান

উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির উত্তরপাড়ায় চালচুরির অভিযোগে এক রেশন ডিলারের দোকান বন্ধ করে দেওয়া হল। ঘটনাটি ঘটে উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। দোকান বন্ধ করে দেওয়া হয়েছে কৌশিক সাধুখাঁর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের বরাদ্দ চাল-গম কম দিচ্ছিলেন। একাধিকবার প্রতিবাদ জানিয়েও কোনও ফল না হওয়ায় এলাকাবাসী রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যৌথ অভিযোগপত্র জমা দেয়। এমনকী ওই এলাকার তৃণমূল কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায়ও এই ঘটনার প্রতিবাদে সরব হন। স্থানীয়দের অভিযোগকে গুরুত্ব দিয়ে খাদ্য দফতরের নির্দেশে অস্থায়ীভাবে ওই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায় জানান, ওই রেশন দোকানের মালিককে আগেও একবার সতর্ক করা হয়েছিল। সাময়িক ক্ষমাও চেয়ে নেন। কিন্তু ফের একই অপরাধ ঘটানোয় এবার খাদ্য দফতরের তরফ থেকে অস্থায়ীভাবে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হল। দোকান মালিক কৌশিক সাধুখাঁ অবশ্য জানিয়েছেন, বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে।

খাদ্য দফতরে যে অভিযোগ পত্রটি জমা পড়েছে, তাতে মোট ১২১জন সই করেছেন। অভিযোগকারীদের দাবি, উত্তরপাড়ার ৭১ নম্বর শিবনারায়ণ রোডের ওই রেশন দোকান থেকে কোনও জিনিস কিনলে বিল দেওয়া হয় না। সময়মতো দোকান খোলে না। লাইনে নেটওয়ার্ক নেই বলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরিমানে চাল-গম কম দিলে প্রতিবাদ করলে খারাপ ব্যবহার করেন।

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো