দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন হলিউড সিনেমার পর্দা কিংবা প্রযুক্তি প্রদর্শনীতেই মানুষের মতো রোবটের দেখা মিলেছে। এবার কলকাতা শহরেই মিলতে চলেছে অত্যাধুনিক হিউম্যান রোবটের দেখা। তথ্যপ্রযুক্তি নগরি সল্টলেক সেক্টর ফাইভের এক রেস্তরাঁয় (উই ম্যাডাম) শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে এই বিশেষ রোবট। নাচ, ফুটবল, বক্সিং থেকে শুরু করে মানুষের সঙ্গে কথোপকথন বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম এই রোবটকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।

রেস্তরাঁ কর্তৃপক্ষের দাবি, প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের এই রোবট চিন থেকে আনা হয়েছে। এরপর বিশেষ প্রশিক্ষণ ও প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে। এই কনফিগারেশনের কাজে টিসিএসের বিশেষজ্ঞদেরও সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় তিন মাস ধরে চলছে রোবটটির প্রশিক্ষণ ও প্রস্তুতির কাজ। প্রাথমিকভাবে ইংরেজি ভাষাতেই মানুষের সঙ্গে কথোপকথন করতে পারবে রোবটটি, আর সঙ্গে জানে চিনা ভাষা। বাংলায় কথা বলার সক্ষমতা এখনও তৈরি হয়নি। তবে ভবিষ্যতে বাংলা ভাষাতেও তাকে কথা বলানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেস্তঁরা কর্তৃপক্ষ।

আরও পডুন: ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

শুধু কথা বলা নয়, রোবটটির রয়েছে একাধিক বিনোদনমূলক দক্ষতা। বক্সিং করা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের নাচ, হাত মেলানো কিংবা নির্দিষ্ট অঙ্গভঙ্গি করার মতো কাজ করতে পারে সে। মানুষের সঙ্গে কথোপকথনের সময় তার বক্তব্য অনুযায়ী প্রতিক্রিয়াও জানাতে পারে। নতুন কোনও নাচের স্টেপ বা নির্দিষ্ট কোনও মুভমেন্টও ‘টিচিং মোড’-এর মাধ্যমে তাকে শেখানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল। রোবটটির পুরো শরীর মূলত ধাতব। মাথা এবং বিভিন্ন জয়েন্টের অংশে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে। ভিতরে রয়েছে বিভিন্ন মোটর ও গিয়ার। ইনবিল্ট প্রোগ্রামিংয়ের পাশাপাশি মোবাইলের মাধ্যমেও অতিরিক্ত প্রোগ্রামিং করে নতুন কিছু শেখানো সম্ভব বলে দাবি কর্তৃপক্ষের। রোবটটির ওজন প্রায় ৩৫ কেজি এবং উচ্চতা চার ফুট।

রেস্তরাঁর তরফে পর্ণা পাল জানান, সেক্টর ফাইভের মতো তথ্যপ্রযুক্তি কেন্দ্রে দীর্ঘ সময়ে কাজ করেন বহু কর্মী। তাঁদের কাজের চাপ ও একঘেয়েমি থেকে কিছুটা স্বস্তি দেওয়া এবং রেস্তরাঁয় আসা অতিথিদের বিনোদন দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তাঁর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ। রেস্তরাঁর উপরের টার্ফ এলাকায় আপাতত রাখা হয়েছে রোবটটিকে। খুব শীঘ্রই সাধারণ মানুষের সামনে তাকে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্গাপুজো সামনে রেখে রোবটটিকে পাঞ্জাবি-পায়জামা পরানোর পরিকল্পনাও রয়েছে। বক্সিং ও নাচের মতো মুভমেন্টে ধুতির বদলে পায়জামা বেশি সুবিধাজনক হওয়ায় এমন পোশাকের পরিকল্পনা বলে জানিয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ।

এর পাশাপাশি আরও একটি উন্নত সংস্করণের রোবট আনার প্রস্তুতিও চলছে। প্রায় ছয় ফুট উচ্চতার সেই রোবটটি মানুষের দৈনন্দিন কাজে ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে ব্যবহারের কথা ভাবা হচ্ছে। হাতের আঙুলের সূক্ষ্ম নড়াচড়ার মাধ্যমে বিভিন্ন জিনিস ধরা, বোতল খোলা কিংবা রান্নার কাজে সহযোগিতা করার মতো কাজ শেখানোর পরিকল্পনা রয়েছে। পুজোর আগেই সেটিকেও আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। এর আগে সল্টলেকের এই রেস্তরাঁয় খাবার পরিবেশনের কাজে রোবট ব্যবহারের নজির দেখা গিয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বিনোদনের জন্য তৈরি হিউম্যান রোবট। ফলে পুজোর মরসুমে সল্টলেকের এই রেস্তরাঁয় খাবারের পাশাপাশি রোবোটিক্সের অভিজ্ঞতাও পাওয়ার সুযোগ মিলতে চলেছে কলকাতাবাসীর কাছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল