৭৭তম বর্ষে খলিসানীর জগদ্ধাত্রী প্রতিমায় রয়েছে চমক

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোকসজ্জা আর চোখ থিম। এখানে মন্ডপে মন্ডপে যেমন থিম হয়, কেমন আলোকসজ্জাতেও থিমের বাহার। তবে বিগত কয়েক বছরে জগদ্ধাত্রী পুজোতে দেখা গিয়েছে শোলার ছোঁয়া। শোলা দিয়ে সাজসজ্জা করে দর্শকদের টানতে চায় সকলেই। এবার শোলার কাজে চোখ টানবে খলিসানী সর্বজনীন।

বিগত কয়েক বছরে এই শোলার সাজসজ্জা নানা চমক এসেছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিল্পীরা নিজেদের শৈল্পিক ছোঁয়া দিয়ে থাকেন প্রতিমায়। উল্লেখযোগ্য প্রতিমার মধ্যে রয়েছে খলিসানি সর্বজনীনের পুজো। প্রতিবছরের মতো এই কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই পুজোটি। ইতিমধ্যেই দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এবার শোলার গয়নায় সেজে উঠেছেন দেবী জগদ্ধাত্রী। ৭৭ তম বর্ষে দেবীর সাজে রয়েছে আমাদের পৃথিবীর ছোঁয়া। শিল্পী আকাশ পালের হাতে মৃন্ময়ী মূর্তি প্রাণ পেয়েছে। পঞ্চমী থেকে মন্ডপে মন্ডপে ঘুরতে শুরু করেছে।

রবিবার পঞ্চমী। এদিন থেকে প্রস্তুত পুলিশ প্রশাসন। নিরাপত্তা জোর দার করা হয়েছে। রবিবার দুপুর থেকে আঁটসাঁট করে দেওয়া হয়েছে নিরাপত্তা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। দুর্গাপুজোর সময় যেভাবে শহর কলাকাতাতে নো এন্ট্রি করে দেওয়া হয়, ঠিক সেই ভাবে জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরে পঞ্চমী থেকে সব রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। কোনও গাডজ়ি ঢুকতে পারছে না। কালীপুজো কাটতেই জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করেন চন্দননগরবাসী। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সবটাই নজরকাড়া হয়। এবার সেই নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। চন্দননগর পুলিশের তরফ থেকে রুটম্যাপও প্রকাশিত করা হয়েছে।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি