স্বামীর বিরুদ্ধে মামলা চালাতে নিজের রক্ত বিক্রি করতে এলেন বধূ!

তাঁর উদ্দেশ্য ছিল নিজের রক্ত বিক্রি করে টাকা জোগাড় করার। কারণ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা লড়তে চাই টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে হাজির হয়েছিলেন হুগলির পুরশুড়া থানা এলাকার ভাঙামোরা গ্রামের বাসিন্দা মধুমিতা পাল। তাঁর উদ্দেশ্য ছিল নিজের রক্ত বিক্রি করে টাকা জোগাড় করার। কারণ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা লড়তে চাই টাকা। এই ঘটনা জানাজানি হওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। যদিও হাসপাতালের কর্মীরা ওই মহিলাকে বুঝিয়ে-শুনিয়ে বাড়ি পাঠিয়েছেন।

ঠিক কী হয়েছে মধুমিতা পালের সঙ্গে? ওই বধূর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর অকথ্য অত্যাচার শুরু হয়। যদিও হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা মধুমিতার বছর দশেক আগেই বিয়ে হয় পুরশুড়া থানা এলাকার ভাঙামোরা গ্রামের দিলীপ পালের সঙ্গে। তাঁদের দুই সন্তানও রয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য দিনের পর দিন তাঁর উপর চাপ দেওয়ার পাশাপাশি মানসিক ও শারীরিক নির্যাতনও চলত। সব মুখ বুঝে সহ্য করলেও অবশেষে ভাঙে ধৈর্যের বাঁধ।

গত নভেম্বর মাসেই পুরশুড়া থানায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানান মধুমিতা। তাঁর অভিযোগ, পুরশুড়া থানা তো কোনও পদক্ষেপ করেনি উল্টে মামলা পাণ্ডুয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি তাঁকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে। পরে এক মুহুরির পরামর্শে চুঁচুড়া আদালতে মামলা দায়ের করেন তিনি। কিন্তু বর্তমানে তাঁর আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায় মামলা চালানোর খরচই জোগাড় করতে পারছিলেন না ওই গৃহবধূ। তাই বাধ্য হয়েই নিজের রক্ত বিক্রি করতে এসেছিলেন। মধুমিতার দাবি, ছেলেমেয়েদেরও দেখে না স্বামী।

তাঁরা কোনওরকমে বাপেরবাড়িতে রয়েছে। তাঁর আরও দাবি, শাড়ি-কাপড়-সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রও শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে। ফলে একটা কাজও জোগাড় করতে পারছেন না। শ্বশুরবাড়ির লোকজন সব আটকে রেখে দিয়েছে। তবে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এভাবে রক্ত বিক্রি করা আইনত অপরাধ। তাই জানতে পেরেই ওই গৃহবধূকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর মধুমিতার কথায়, আমি না জেনেই চলে গিয়েছিলাম। এ বার কী করব বুঝতে পারছি না। সবাই শুধু টাকা চায়।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা