তৃণমূল করার অপরাধে লক্ষ্মী পুজোর রাতে মহিলাকে বিবস্ত্র করে মারধর

শুধুমাত্র তৃণমূল করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে একদল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ক্ষোভে ফঁসছে জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির(BJP) কদর্যতা ও নৃশসংতা কতটা ভয়াবহ হতে পারে তা আবারও সামনে এল বঙ্গবাসীর কাছে। শুধুমাত্র তৃণমূল(TMC) করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুর কলোনির বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। চলতি বছরের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি। তারপর থেকেই তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা সেটাই তুলে ধরল। ঘটনার জেরে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।  

আরও পড়ুন, কৃষ্ণনগরকাণ্ডে সিট গঠন, সাহায্য নেওয়া হচ্ছে সিআইডি’রও, জানালেন সুপ্রতিম

জানা গিয়েছে, বাহাদুর কলোনির বাসিন্দা বিনয় কৃষ্ণ মণ্ডল ও তাঁর স্ত্রী সীমা দেবনাথ মণ্ডল সক্রিয়া ভাবেই তৃণমূল করেন। লোকসভা নির্বাচনের পরে দুইজনকেই পদ্ম শিবিরের তরফে চাপ দেওয়া হয় তৃণমূল ছেড়ে বিজেপি করার জন্য। কিন্তু তাতে তাঁরা রাজী হননি। ঘটনাচক্রে বিনয়দের পাশের বাড়িতেই প্রায়শই রাতের দিকে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা মদের আসর বসান। বিনয় তার প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, লক্ষ্মী পুজোর রাতে বিনয়ের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে চড়াও হয় এলাকার বিজেপি কর্মীরা। তাঁরা সীমাকে বিবস্ত্র করে মারধর করার পাশাপাশি তাঁদের বাচ্চা ছেলেটিকেও মারধর করে। সেই সঙ্গে বাড়তে থাকা নগদ ৭০ হাজার টাকা, সোনার গয়না, মোবাইল লুঠ করে চলে যায়।

আরও পড়ুন, ‘নেতা একজনই – মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কর্মী’, দলকে বার্তা অনুব্রতের

বিনয় জানিয়েছেন, এলাকার বাসিন্দা তথা সক্রিয় বিজেপি কর্মী রঞ্জিত বিশ্বাস, বিমল দাস, চুমকি বিশ্বাস, রাখী সরকার, কিশোর সরকার, ললিত সরকারেরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার জেরে গুরুতর জখম সীমাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এদিকে অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে তাদের হয়ে সাওয়াল করেছেন এলাকার বিজেপি নেতা তথা বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অমিত দাস। তাঁর দাবি, বিনয়রা নাকি নেশার সামগ্রী বিক্রি করে। তাই স্থানীয় গ্রামবাসীরা তা৬দের মারধর করেছে। যদিও ঘটনার জেরে বিনয় ও সীমার পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’