তুলসীগাছ, ধূপকাঠি, গীতা রেখে আত্মহত্যা প্রতিবন্ধী যুবকের

এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘিরে শোকের আবহ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকায়। মৃতদেহ সৎকারের জন্য রেখে গিয়েছিলেন তুলসীগাছ, ধূপকাঠি, গীতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘিরে শোকের আবহ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ এলাকায়। আতঘাতী হওয়ার আগে রেখে গিয়েছিলেন মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজনীয় উপকরণ। তুলসীগাছ, ধূপকাঠি, গীতা-সহ যা যা প্রয়োজন সব রেখে গিয়েছিলেন ওই যুবক৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম মনোজ ঘোষ। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণগর এলাকার বাসিন্দা।

৩০ বছর বয়সী ওই যুবক বিশেষভাবে সক্ষম ছিল। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত দুইবছর ধরে মনোজের বিয়ের জন্য মেয়ে দেখা চলছিল। কিন্তু ১৫টির মতো সম্বন্ধ দেখা হলেও বিয়ে হচ্ছিল না তাঁর। এর জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপর অভিমানে এই চরম সিদ্ধান্তের পথ বেছে নেন তিনি। বাড়ি থেকে কিছুটা দূরে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মনোজের দেহ৷ এরপর খবর দেওয়া হয় পতিরাম থানার পুলিশকে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, জন্ম থেকেই মনোজের ডান হাতে সমস্যা ছিল। কিন্তু তা নিয়েই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন তিনি৷ মনোজের বাবা মণি ঘোষ বলেন, ‘‌ছেলে ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। আমরা না থাকলে তাকে কে দেখবে এই জন্য বিয়ে করতে চাইছিল।’‌ পড়াশোনার পাঠ শেষ করেই বাবার সঙ্গে কৃষিকাজে হাত লাগান  মনোজ৷ তাঁর এক ভাইও ছিল। গত বছর হঠাৎই মনোজের ভাই আত্মহত্যা করে। বছর ঘুরতে না ঘুরতে এবার আত্মঘাতী হলেন মনোজ।

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী