বোর্ডে লাগানো চার্জার, কানে হেডফোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: কানে হেডফোন দিয়ে ঘুমানো যে অত্যন্ত বিপজ্জনক কাজ তা কমবেশি সকলেই জানেন। এ নিয়ে নানা সময় নানা সতর্কতাও জারি করা হয়। ঘুমন্ত অবস্থায় কানে হেডফোন দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। মৃতের নাম অনির্বান খাঁড়া (৩৪)।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদনমোহনপুর গ্রামের বাসিন্দা বছর চৌত্রিশের অনির্বান খাঁড়া ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। বিহারে কর্মরত তিনি। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা, মা,দাদা, বৌদি। অনির্বানের স্ত্রী গর্ভবতী, তাই এই মুহূর্তে বাপের বাড়িতে রয়েছেন। ছুটিতে বাড়ি এসেছিলেন অনির্বাণ। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়ার পর নিজের রুম লক করে ঘুমাতে যান অনির্বাণ।

এরপর সকাল ৯টাতেও যখন রুমের দরজা খোলেননি অনির্বাণ তখন বাড়ির লোকের সন্দেহ হয়। তাঁরা বারবার যুবকের নাম ধরে ডাকতে থাকেন। ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেন। কিন্তু অনির্বানের কোনো সাড়া পাওয়া যায়নি। তখন পরিবারের সদস্যদের চিৎকারে পাড়া প্রতিবেশীরাও এসে পড়েন। প্রতিবেশীরাই বাড়ির দরজা ভাঙেন। দরজা ভাঙতেই দেখা যায় অনির্বাণ খাটে নীচু হয়ে বসে রয়েছেন, বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটা এক্সটেনশন কর্ড ঝুলছে। তাতে লাগানো একটি মোবাইল চার্জার। ওই  এক্সটেনশন বোর্ডের তারটি হাতে জড়ানো অনির্বাণের, কানে হেডফোন। হাতের ওই অংশটি পুড়ে খাক।

দ্রুত বোর্ডের সুইচ বন্ধ করা হয়। শুরু হয় প্রাথমিক চিকিৎসা। তাতেই জানা যায় অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে যুবকের। অনির্বাণের দেহ পাঁশকুড়ার পিতপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩