বউ রইল পড়ে, বৌদিকে নিয়ে যুবক গেল ভেগে

সদ্য বিবাহিত স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে পাশের বাড়ির বউদিকে নিয়ে পালিয়ে গেল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া(Extramarital Affairs)। এই একটা শব্দই এখন বাংলা সহ দেশের সমাজ কাঁপিয়ে দিচ্ছে নিত্যদিন। কী না হচ্ছে তার জন্য। খুনোখুনি থেকে মারামারি, বিয়ে থেকে সন্তান, সবই মিলছে পরকীয়ার ভরা বাজারে। এবার বাংলার বুকে খাস নববর্ষের সকালে সামনে এল পরকীয়ার ঘটনা যা সবাইকে চমকে দিয়েছে। সদ্য বিবাহিত স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে পাশের বাড়ির বউদিকে নিয়ে পালিয়ে গেল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার জঙ্গিপুর(Jangipur) মহকুমার সামশেরগঞ্জ(Samserganj) থানার সুলিতলা মাঠপাড়া এলাকায়। বাংলা বছরের প্রথম দিনেই এহেন কাণ্ডে পাড়ার লোক হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না।

আরও পড়ুন দুয়ারে সরকার শিবিরে মুকুব ১০ লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল

জানা গিয়েছে, সুলিতলা মাঠপাড়া এলাকার বাসিন্দা নাজিম শেখ পেশায় রাজমিস্ত্রী। বছর তিনেক আগে সাগরদিঘির এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের বছর দুয়েকের একটি কন্যা সন্তানও রয়েছে। যুবক কর্মসূত্রে বেশীর ভাগ সময় বাইরেই থাকতেন। প্রতিবেশী যুবক নাজিবুল শেখের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। সেই সুবাদে নাজিবুল প্রায়ই বাড়িতে আসতেন। আড্ডা মারতেন বন্ধুর স্ত্রীর সঙ্গে। এভাবেই ধীরে ধীরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কথা দুই পরিবারের পাশাপাশি পাড়ার লোকেরাও জানতে পারেন। তার জেরে দুই পরিবারেই অশান্তি বাঁধে সেই অশান্তি বন্ধ করতে মাস খানেক আগে নাজিবুলের অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই বিয়ে মুখ বুজেই করেছিল নাজিবুল। কিন্তু দেখা যায় বিয়ের পরেও নাজিমের বউয়ের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েই মিশে চলেছে সে।

আরও পড়ুন আগামী ২০ এপ্রিলের পর বঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে : আবহাওয়া দফতর

দিন কয়েক আগে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে বলে বেপাত্তা হয় নাজিমুল। গতকাল থেকে বেপাত্তা হন নাজিমের বউও। দুই পরিবারের লোকেদেরই বুঝতে অসুবিধা হয়নি দুই পাখি ফুড়ুৎ হয়েছে। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে নাজিমের বউ তার সঙ্গে বছর দুইয়ের মেয়েকেও নিয়ে গা ঢাকা দিয়েছেন। সেই মেয়েকে ফিরে পেতে নববর্ষের সকালে সামশেরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নাজিম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘আমি বাইরে ছিলাম। স্ত্রী আর মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে খবর পেয়ে এসেছি। নাজিমুল সম্পর্কে আমার ভাই হয়। পুলিশ আমার স্ত্রী সার মেয়েকে উদ্ধার করে দিক। আমি নাজিমুলের কোনও ক্ষতি করিনি। তা সত্ত্বেও ও আমার বউ চুরি করে পালাল।’ তবে এর পাশাপাশি পাড়ার লোকেদের কাছে এখন অবাক করার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাড়িতে কচি সুন্দরি বউ থাকতেও কেন নাজিমুল এক মেয়ের মা, পরের বউকে মন দিয়ে বসল!

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা