মানত ছিল মসজিদে, মায়ের ছিল ক্যান্সার, তারপর…

মায়ের ক্যান্সার সারতে মানত পূরণ করতে রবি সকালে ইদের নামাজ শেষ হতেই নিজে হাতে ঝাঁটা হাতে মসজিদ সাফ করে দিল দেবপ্রিয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই ছবিটাই ধরা পড়ল ইদের সকালে মুর্শিদাবাদের(Murshidabad) বুকে। মায়ের ক্যান্সার(Cancer) সারাতে মন্দিরে না গিয়ে মসজিদে এসে মানত করেছিল ছেলে। সেই রোগ সারতে তাই আর দেরি না করে ইদের সকালেই ছেলে চলে এসেছিল মসজিদে। সেখানে ইদের নামাজ শেষ হতেই নিজে হাতে ঝাঁটা দিয়ে গোটা মসজিদ সাফ করে দিল ছেলে। এ ছবি একদিকে যেমন বিশ্বাসের তেমনি অন্যদিকে হিন্দু-মুসলিম সম্প্রীতিরও। যে যুবক এই ঘটনা ঘটিয়েছে তাঁর নাম দেবপ্রিয় মজুমদার(Debapriya Majumdar)। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের ইচ্ছাগঞ্জে। রবিবার সকালে ইদ উল আযহার-এর নামাজ শেষ হওয়ার পর দেবপ্রিয় বাট্টালি মসজিদে গিয়ে পবিত্র স্থান ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়।

জানা গিয়েছে, ২০২০ সাল নাগাদ দেবপ্রিয়র মা দেবীরানী মজুমদার ক্যান্সারে আক্রান্ত হন। তারপর তাঁর দীর্ঘ চিকিৎসা চলে মুম্বইতে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে। সেখানে কয়েকজন মুসলিম যুবকের রক্তে নতুন জীবন ফিরে পান দেবীরানী। মুসলিম ভাইদের এই রক্তঋণ শোধ করার উদ্দেশে এই বছর রমজান মাসে মুর্শিদাবাদ পুরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি আর মসজিদ ঘুরে ইফতারের সামগ্রী বিতরণ করেছিল দেবপ্রিয়। রবিবার ইদ উল আযহার(Eid Ul Azhar) নামাজ শেষ হওয়ার পর মুসলিম ভাইদের পায়ের ধুলো যে মসজিদে পড়েছিল তা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয় সে। এদিন সকালেই স্নান করে দেবপ্রিয় বাট্টালি মসজিদে(Battali Masjid) পৌঁছে প্রথমে গোটা মসজিদ চত্বর ঝাঁট দেয়। তারপর চড়া রোদ মাথায় নিয়ে নিজে হাতে জল নিয়ে এসে প্রায় ৪০ মিনিট ধরে ধুয়ে দেন ফাঁকা মসজিদের বিভিন্ন কোন।   

এই ঘটনায় দেবপ্রিয় এদিন জানিয়েছে, ‘আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। তাই আমার মানত ছিল মা সুস্থ হয়ে উঠলে আমি একটি মসজিদ ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেব। আজ ইদ উল আযহার। এই পবিত্র দিনে আমি সেই কর্তব্য পালন করলাম। আজ আমার মুসলিম সম্প্রদায়ের দাদা-ভাইয়েরা নামাজ পড়ার পর আল্লাহর উদ্দেশে কুরবানীর জন্য ব্যস্ত হয়ে পড়েন। তাই হয়ত আজ তাঁরা সময়মতো মসজিদ পরিষ্কার করার সময় পাবেন না। সেই কারণে মসজিদ পরিষ্কার করার জন্য আজকের দিনটিকেই বেছে নিয়েছিলাম।’ দেবপ্রিয়কে এই কাজ করতে দেখে মুসলিম সম্প্রদায়ের ভাই-বোনেরা স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, বাংলা সহ ভারতের হিন্দু-মুসলিমরা যদি এভাবেই উভয়ের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে দেশে শুধু যে হানাহানি কমবে তাই নয় দুই ধর্মের মানুষ আরও কাছাকাছি আসবেন। তখন হাজার নূপুর শর্মার হাজার বিদ্বেষ মন্তব্য দেশজুড়ে আর আগুন লাগাতে পারবে না।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড