ভবানীপুরে মমতার বিরুদ্ধে হুমায়ুনের দলের প্রার্থী কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি প্রদর্শনে বড় পদক্ষেপ নিল আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার এক সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জানানো হয়েছে, রাজ্যের মোট ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল। এদিন প্রথম দফায় ১৫৩ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। চমক হিসেবে রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র-নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে দল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শহিদুল হককে, আর ভবানীপুরে লড়বেন পুনম বেগম।

দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর নিজেও নির্বাচনে লড়ছেন। তিনি মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা-এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন। সেই ঘোষণাই এদিন আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখযোগ্যভাবে, মুর্শিদাবাদ জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে দল।

আরও পড়ুন: ‘বিরোধীদের পাত্তা দিই না’, রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন অদিতি

এছাড়াও বেলডাঙা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সৈয়দ আহমেদ কবীর, ভরতপুরে লড়বেন পীরজাদা খোবায়েব আমিন। মুর্শিদাবাদ কেন্দ্রে মনীষা পাঠক পাণ্ডে, হরিহরপাড়ায় মহম্মদ বিজয় শেখ, ভগবানগোলায় অপর এক হুমায়ুন কবীর এবং রানিনগরে ইয়াসের হায়দারকে প্রার্থী করা হয়েছে।সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, “আমাদের দল ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়তে পারে।” তিনি আরও জানান, আগামী ২৫ তারিখ কলকাতা থেকে বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং ২৮ তারিখ প্রকাশ করা হবে দলের ইস্তেহার। দলের ইস্তেহারে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণার মাধ্যমে রাজ্যের নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা