লক্ষ্যমাত্রা পার, যুব দিবসে ৫৩,২০৩ করোনা টেস্ট অভিষেকের ডায়মন্ডহারবারে!

কথায় না কাজে আছেন, আরও একবার তা প্রমাণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় না কাজে আছেন, আরও একবার তা প্রমাণ করলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারই আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথনের সঙ্গে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই তিনি জানান তাঁর সংদীয় এলাকায় ‘ডক্টরস অন হুইল’ ও করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হবে। আর সেই আশ্বাসের পরেই মঙ্গলবার থেকে চালু হয়েছে ‘ডক্টরস অন হুইল’। এর মাঝেই মঙ্গলবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন ১২ জানুয়ারি অর্থাৎ আজ স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকীতে ৩০,০০০ করোনা টেস্ট করাতে হবে। যার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চলে যায় মাত্র কয়েকঘণ্টায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মাত্র ৭ ঘণ্টায় ৩৭ হাজার টেস্ট করানো হয়েছে যার মধ্যে ৭৭৮ পজিটিভ। পজিটিভিটির হার ২ শতাংশের একটু বেশি। লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার টেস্ট। পরবর্তীতে টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। মোট ৫৩,২০৩ টি টেস্ট সম্পন্ন।’ যার মধ্যে ১ হাজারের বেশি মানুষের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।  বুধবার সকালেই অভিষেক এই বিরাট কর্মকাণ্ডের জন্য টুইট করে লিখেছিলেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মদিবসে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র। একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মানুষের সেবার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করব আগামী দিনে।’ আর এই বিরাট সাফল্যের জন্য আগামিকাল নিজের সংসদীয় এলাকা ঘুরে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। ঘুরে দেখবেন কোয়ারেন্টাইন সেন্টারগুলি। যাবেন ডায়মন্ডহারবার, মহেশতলার সেন্টারগুলিতেও। কোভিড নির্দেশিকা মানা হচ্ছে কিনা, খতিয়ে দেখবেন খোদ সাংসদ। ডক্টর অন হুইলস, কনটেইনমেন্ট জোনগুলিতে বাড়তি নজরদারি, বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দুটি করে মাস্ক বাধ্যতামূলক এই নিয়ম চালু করার জন্য রবিবারই দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকদের নির্দেশ দেন অভিষেক। তারপরেই সোমবার থেকে দ্রুত কাজ শুরু করে প্রশাসন।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২