‘রামের নামে ভোট চেয়ে রাবণদের সংসদে পাঠাচ্ছে’, হুগলিতে সরব অভিষেক

রামের নামে ভোট চেয়ে রাবণদের সংসদে পাঠিয়ে আপনাদের জীবন দুর্বিষহ করে তুলছে বিজেপি - ধনিয়াখালিতে মোদির বিরুদ্ধে সরব অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভোট দিতে যাওয়ার আগে মাথায় রাখবেন জনবিরোধী, বাংলা বিরোধী বিজেপি(BJP) সরকারের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। ৪ জুন ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। আমাদের শপথ নিতে হবে যারা ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে, যারা কালো কৃষি আইন এনে ৭০০ কৃষককে অত্যাচার করেছে, তাঁদেরকে যোগ্য জবাব দিতে হবে ২০ তারিখ। লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) ভোট চাইতে গেলে জিজ্ঞেস করবেন, আপনার দলের নেতৃত্বে বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন, এ নিয়ে আপনার অবস্থান কী? আপনি কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক, লকেটকে জিজ্ঞেস করবেন। ১০ বছর হুগলির জন্য কী করেছে মোদি সরকার তার হিসাব দিতে বলুন। ৫ বছরে লকেট চট্টোপাধ্যায় কী করেছেন আপনাদের জন্য তার হিসাব দিতে বলুন।’ শুক্রবার দুপুরে এভাবেই হুগলি জেলার ধনিয়াখালিতে কংসারিপুর মাঠের জনসভায় রচনা বন্দ্যোপাধ্যায়ের(Rachana Banerjee) সমর্থনে তৃণমূলের(TMC) নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নিশানা বানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

তবে এদিন অভিষেক সব থেকে বেশি সরব হয়েছেন মোদি জমানায় দেশজুড়ে ঘটা নারী নিগ্রহ নিয়ে। তিনি বলেন, ‘মহিলাদের অপমান করেছে বিজেপি। সন্দেশখালি নিয়ে কী ভাবে বাংলার মানসম্মান নষ্ট করেছে? বিজেপি নেতাই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে। লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে ২০১৯ সালে জিতিয়েছিলেন, তাই আপনাদের আবাসের, ১০০ দিনের টাকা বন্ধ। এ বার যদি লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে জেতান, তবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মোদি সরকার ১২০০ টাকার গ্যাস দিচ্ছে, আর মমতা ১২০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এটাই তফাত। ভোট চাইতে এসে বিজেপি যদি টাকা দিতে আসে, তবে আপনি টাকাটা নিয়ে নেবেন। ওটা আপনার টাকা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন প্রতি বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে ৫ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তা হলে বিজেপির খরচ হবে ৪০ কোটি টাকা। আমি বলছি না, বিজেপির মণ্ডল সভাপতি বলছেন। আবাস, ১০০ দিনের টাকা দিচ্ছে না, মদের টাকা দিচ্ছে।’

এরপরেই অভিষেক বলেন, ‘ভারতে যাঁরা গরুর মাংস কেটে বিদেশে রফতানি করে, সেই সংস্থাগুলির থেকে ইলেক্টোরাল বন্ডে সব থেকে বেশি চাঁদা নিয়েছে বিজেপি। এটা আমি বললাম। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুক। কুস্তিগিরেরা দিল্লিতে বসে অবস্থান করছেন কেন, তাঁরা অভিযোগ করছেন তাঁদের শ্লীলতাহানি করেছেন সাংসদ। সেই সাংসদের ছেলেকে বিজেপি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে। জেডিএসের প্রজ্বল রেভান্না, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতির বিরুদ্ধে অভিযোগ, তিনি মেয়েদের মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছেন। তাঁর জন্য প্রচার করে মোদি গিয়ে ভোট চাইছেন। রামের নামে ভোট চেয়ে রাবণদের সংসদে পাঠিয়ে আপনাদের জীবন দুর্বিষহ করে তুলছে বিজেপি। যে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন তো? ভয় পাবেন না। কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা কোনও নেতার নেই। আমি কথা দিয়ে যাচ্ছি। রাজ্যে যত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, তত দিন আমরা লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন না। এই ধনেখালি বিধানসভা থেকে ২০১৯ সালে আমাদের জয়ের ব্যবধান প্রায় ১২ হাজার ছিল। পরবর্তী কালে ২০২১ সালে এই বিধানসভা কেন্দ্র থেকে অসীমা  পাত্রকে জয়ী করেছিলেন আপনারা। আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি, এই গ্রামে যত রাস্তা দেখছেন, সব আমাদের সরকার করেছে। কেন্দ্র সরকার কিছু করেনি। আগামী দিন আমাদের প্রার্থী যদি ৩০ থেকে ৩৫ হাজার ব্যবধানে জেতে, তা হলে আমরা ৫০ কোটি টাকার গ্রামীণ রাস্তার কাজ তিন মাসের মধ্যে শুরু করে দেব।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর