চোখের অস্ত্রোপচার শেষে কালীপুজোর দিন বাড়ি ফিরলেন অভিষেক

সোমবার সকালে দমদম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। এরপরে ঘষা কাচের চশমা পরে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিল চোখের অপারেশন হলে কালীপুজোর আগেই বাড়ি ফিরবেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। সেই মতো আলোর উৎসবের সকালেই কলকাতা এলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক। উল্লেখ্য, দীর্ঘ ২৫ দিন পরে আমেরিকা থেকে ফের কলকাতায় ফিরলেন অভিষেক। প্রসঙ্গত, প্রতিবারের মতো আজ আড়ম্বর সহকারে কালীপুজো (KALI PUJA) হবে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়িতে। মানে, বাড়ির পুজোয় এবারেও দেখা যাবে অভিষেককে।

সোমবার সকালে দমদম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। এরপরে ঘষা কাচের চশমা পরে বেরিয়ে আসেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন তৃণমূলের নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন সমর্থকরাও। সকলের হাতজোড় করে নমস্কার জানিয়েছেন সাংসদ। আবার কারও সঙ্গে করলেন কুশল বিনিময়।

উল্লেখ্য,  আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের অস্ত্রোপচার হয়। গত ১২ অক্টোবর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ অস্ত্রোপচার হয় তাঁর চোখে। এর আগে ৬ বার ডায়মন্ড হারবারের সাংসদের ওই চোখে অস্ত্রোপচার হয়েছে। গত ৬ বছরে এটি ছিল তাঁর সপ্তমবারের চোখের অস্ত্রোপচার।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার সময়ে হুগলির সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের কনভয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি।এর ফলে তাঁর বাঁদিকের চোখের নীচে গুরুতর চোট লাগে। সেই সময় অচৈতন্য অবস্থায় দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল। বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও এককাধিকবার অভিষেকের ওই চোখে অস্ত্রোপচার হয়। কিন্তু সম্পূর্ণ সুস্থতা না ফেরায় চোখে আবার অস্ত্রোপচার করান ডায়মন্ড হারবারের সাংসদ। সিঙ্গাপুর এবং হায়দরাবাদেও তাঁর চোখের চিকিৎসা হয়েছে। দুবাইতেও গিয়েছিলেন চোখের চিকিৎসা করাতে। আমেরিকার জন্স হপকিন্স হাসপাতাল থেকে কলকাতায় ফিরলেও ডায়মন্ড হারবারের সাংসদকে মেনে চলতে হবে বেশকিছু বিধিনিষেধ। ধুলো এবং আগুন থেকে সাংসদকে দূরে থাকতে হবে।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী