BLO-দের ৬০ হাজার দেবে রাজ্য, কমিশনকে শর্ত দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারের মহেশতলায় সেবাশ্রয় ২ কর্মসূচির সূচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি থেকেই কমিশনকে চ্যালেঞ্জ করেছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এবার তারই উত্তর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উত্তর দিতে গিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

তিনি বলেছেন, কেন্দ্রের কাছে রাজ্যের পিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া নিয়ে কেন্দ্রকে চিঠি লিখুক কমিশন। কেন্দ্রকে সেই চিঠি দিতে পারলে রাজ্য সরকার প্রত্যেক BLO-কে ৬০ হাজার টাকা করে দেবে। তাঁর কথায়, গত ২ অগাস্ট নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন বিএলওদের পারিশ্রমিক ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করা হয়েছে। রাজ্যকে এই টাকা দিতে হবে বিএলওদের। কিন্তু কেন্দ্রের কাছে ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। কোন আইনে সেই টাকা আটকে রাখা হয়েছে জানতে চেয়ে কমিশন চিঠি লিখুক কেন্দ্রকে। এই চিঠি দেওয়ার পরে কেন্দ্র টাকা না দিলেও ২৪ ঘন্টার মধ্যে বিএলওদের একাউন্টের ৬০ হাজার টাকা করে ঢুকবে।

এদিন তোপ দেগে তিনি বলেছেন, কমিশন নিরপেক্ষ হলে অবশ্যই চিঠি লিখত। যাঁরা বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী করে লিখবেন? এদিন সেবাশ্রয় ২ থেকে এসআইআর নিয়েও কমিশনকে নিশানা করেছেন। কয়েকদিন আগেই তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল কমিশনে গিয়েছেন। সেখানে ৫ প্রশ্নের মধ্যে একটিরও উত্তর দিয়েছে প্রকাশ করা হোক। সমস্ত ডিজিটাল প্রমাণ রয়েছে। দরকারে কোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

সাংসদ আরও বলেছেন, SIR-র কাজের পরে ভোট শতাংশ আর আসন সংখ্যা বাড়বে তৃণমূলের। আসন না বাড়লে তাঁকে যা শাস্তি দেওয়া হবে, মেনে নেবেন। তৃণমূলের আসন বাড়লে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে ৭দিনের মধ্যে কেন্দ্রকে বকেয়া টাকা দেবেন। ২০২১ এর চেয়ে বেশি ল্যাজেগোবরে করে দেওয়া হবে। এটা বাংলার মানুষের টাকা। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিন।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর